-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

স্কুল ক্রিকেট মাঠে ফেরানোর জোর প্রস্তুতি চলছে।[/caption]
দেশের ক্রিকেটের পাইপলাইন মজবুত করতে বিরাট ভূমিকা রাখে স্কুল ক্রিকেট। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সারা দেশের স্কুলগুলোতে পুরোদমে পাঠদান শুরু হয়েছে। তাই স্কুল ক্রিকেটও আবার মাঠে ফিরছে।
জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এ মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি। এ লক্ষ্যে কমিটির চেয়ারম্যান ওবেদ নিজাম জেলায় জেলায় ঘুরে ভেন্যুগুলো পরিদর্শন করেছেন। স্কুল দল গঠনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
অন্যান্য মৌসুমে সাড়ে পাঁচশ দল থাকলেও এবার সর্বোচ্চ সাড়ে চারশ দল নিয়ে হবে ক্ষুদে ক্রিকেটারদের এই ক্রিকেট উৎসব। জেলা পর্বের খেলা শেষ হবে ঈদের আগে। চূড়ান্ত পর্ব শেষে বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে দেওয়া হবে স্কলারশিপ। আগের মত প্রাইজমানি ও প্রশিক্ষণে ব্যবস্থাও থাকছে। এছাড়া আধুনিক প্রযুক্তিতে প্রত্যেক ক্রিকেটারের তথ্য সংগ্রহ করে রাখা হবে ডাটাবেজে।
ওবেদ নিজাম বলেন, ‘স্কুল ক্রিকেটের উৎসবকে আকর্ষণীয় করতে হলে প্রাতিষ্ঠানিক হতে হবে। যেখান থেকে ছেলেরা যোগ হবে জাতীয় পর্যায়ে। প্রতিভাবান ছেলেগুলো যাতে খেলার মধ্যে থাকতে পারে সে জন্য স্কলারশিপ চালু করতে চাচ্ছি। সেরা ১০ জন ছেলেকে এক বছরের জন্য ন্যূনতম সম্মানী দেওয়া গেলে ভালো হয়।'
তিনি আরও বলেন, 'চ্যাম্পিয়ন-রানারআপ দলের জন্য ট্রফির সঙ্গে প্রাইজমানিও রাখতে পারব বলে আশা করি।' নিজেদের পরিকল্পনা বোর্ডের অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 