-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শৃঙ্খলার দিক থেকে তাসকিন এখন সবার কাছে অনুকরণীয়। ফাইল ছবি[/caption]
জাতীয় দলের হয়ে এখন তিন ফরম্যাটের নিয়মিত খেলছেন তাসকিন। তাকে দলের তুরুপের তাস বললেও ভুল হবে না। পেস বান্ধব কন্ডিশনে ভালো করার পাশাপাশি দেশেও তিনি এখন বোলিং লাইনআপের অন্যতম বড় হাতিয়ার।
অথচ এই তাসকিনই কয়েক বছর আগে ছিটকে পড়েছিলেন জাতীয় দলের বাইরে। দারুণ শুরুর পর যখন দ্রুত মুদ্রার উল্টো পিঠটাও দেখা হয়ে গেল, তখনই তাসকিন বুঝতে পারেন- ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন শৃঙ্খলা, সেই সাথে নিজের প্রক্রিয়া, নিজের কাজ ঠিক রাখা।
তাই তরুণ পেসারদের প্রতিও সেই পরামর্শ তাসকিনের। বিডিক্রিকটাইমের সাথে আলাপকালে তিনি বলেন, 'যারা এখনও জাতীয় দলে খেলেনি, বয়সভিত্তিকে খেলে সেসব ফাস্ট বোলারদের জন্য মূল বার্তা হল- প্রক্রিয়া আর শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
[caption id="attachment_192440" align="aligncenter" width="492"]
এখনও নিজের প্রক্রিয়া অনুযায়ী হাঁটছেন তাসকিন। ফাইল ছবি[/caption]
জাতীয় দলে খেলার স্বপ্ন সবসময়ই ছিল তাসকিনের। দল থেকে বাদ পড়ার পর সেই স্বপ্ন আরও ভালোভাবে জেঁকে বসেছিল। তাই তাসকিন এমনভাবে ফিরলেন, তাকে ছাড়া এখন জাতীয় দল কল্পনা করাই দুরূহ!
তিনি জানান, 'একজন খেলোয়াড়ের সবসময় স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। এক সময় সুযোগ পাইনি। ঐ সময়ে অনেক কষ্ট হত। পরে বুঝলাম, আমি আসলে শারীরিক, মানসিকভাবে, স্কিলের দিক থেকে পিছিয়ে গেছি।'
'তখন ঠিক করেছি- আমাকে এসবে উন্নতি করতে হবে তাহলে সুযোগ মিলবে। সেখান থেকেই নিজেকে পরিবর্তনের ইচ্ছা তৈরি হয়। যদিও এখনও অনেক কিছু শেখার বাকি। এখনও সেই প্রক্রিয়াতেই আছি।'- বলেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 