-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এবার আবারো বিতর্কে জড়িয়েছেন সাব্বির। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি২০ তে হেরে যে সময় দলের বাকিদের রাতের ঘুম হারাম তখন টিম হোটেলে রাত জেগে তরুণীদের সাথে ফেসবুক লাইভে এসে মজা করছেন সাব্বির রহমান। দিব্যি দিয়ে যাচ্ছেন 'আপনার গার্ল ফ্রেন্ড কয়টা' এই ধরনের প্রশ্নের উত্তর। লাইভ চলাকালিন সময়ে সাব্বিরের অফ ফর্মের ব্যাপারে এক তরুণী প্রশ্ন করলে সাব্বির বলেন, "আমি তো ভাই রোবট না, খারাপ খেলছি তাও বিশ্বাস করছি না।" তবে সাব্বিরের উত্তর শেষ হতে না হতেই ওই নারী ভক্ত বলেন, "ভাই আমি বলি, আমি অনেক ভালো রান্না করি, তবে মাঝে লবণ আমিও কম বেশ দিয়ে দিই! তাই বলে কি আমি খরাপ হয়ে গেলাম।"
তার এমন বেপরোয়া লাইফ স্টাইলের প্রভাব পড়ছে ক্রিকেট মাঠে তার পারফরমেন্সে। সম্প্রতি শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে পুরোপুরিই ব্যর্থ ছিলেন বাদামী চোখের জন্য হাজারো তরুণীর রাতের ঘুম হারাম করা স্টাইলিশ এই ক্রিকেটার। চার ম্যাচে করেছেন ২৪, ৬, ১০ ও ২ রান।
এবার তার বিরুদ্ধে ক্ষেপেছেন তার ভক্তরাও। এ প্রসঙ্গে এক ক্রিকেট দর্শক বলেন, "ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া নিয়ে এভাবে ব্যস্ত থাকলে উনি যে ভালো ভাবে খেলবে কিংবা ওনার যে একটা পেশাদারিত্ব মনোভাব সেটা খুব ভালো ভাবে আসবে না।"
আরেকজন বলেন, "সাব্বির রহমান বর্তমানে যে অভদ্রতা করতেছে তা দেশের জন্য ভবিষ্যতে খুবই খারাপ।"
"সে তার ভুল গুলো বুঝবে এবং ভুলগুলো বুঝে আবার ভালো ব্যাটিং করবে ও বাংলাদেশ দলকে আগে যেভাবে সার্ভিস দিচ্ছিলো তার চেয়ে বেটার সার্ভিস দিবে।" সাথে আরেক ভক্ত যোগ করেন, "তাকে অবশ্যই ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে প্লাস যেহেতু সে আমাদের একজন ন্যাশনাল প্লেয়ার তাকে অবশ্যই সেটা মেইনটেইন করতে হবে।''