-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিলেটের স্টার প্যাসিফিক হোটেলে ফাহিম আলিমের সাথে বিডিক্রিকটাইম সিলেট প্রতিনিধি।[/caption]
এবারের আসরে তার দলের লক্ষ্য নিয়ে তিনি বলেন, “প্রাথমিকভাবে সেরা চারে জায়গা করে নেয়া, সেখান থেকে পরবর্তী পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য থাকবে দলের”। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার বিষয়ে রংপুর খুব আগ্রহী। এ নিয়ে তিনি বলেছেন, “দলে অনেক তরুণ ক্রিকেটার আছে। দলে যারাই আছেন, তাদের মধ্য থেকে যিনি সেরা পারফর্ম করবেন, নিজের প্রতিভার ঝলক দেখাবেন, তার জন্যে রংপুর রাইডার্স সুযোগ করে দেবে। তরুণ এবং প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদেরকে বিপিএল এর মতো আসরে সুযোগ করে দেবার জন্যে রংপুর রাইডার্স উৎসাহি ভূমিকা পালন করছে সবসময়ই”।
এছাড়া দলের ফিল্ডিং নিয়ে তিনি খুব আশাবাদী, তিনি বলেছেন, "আধুনিক ক্রিকেটে ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ। আমাদের হেড কোচ টম মুডি। তিনি পরিকল্পনা করেন, কীভাবে আমাদের ফিল্ডিংটা হবে, কী পরিকল্পনা থাকবে, সেই অনুযায়ী দলের ফিল্ডিং করার কৌশল সাজানো হয়। এখন তো পাওয়ার ক্রিকেট খেলা হচ্ছে। রংপুর রাইডার্স অ্যাটাকিং ফিল্ডিং করার লক্ষ্য নিয়েই মাঠে নামে, রান আটকানো এবং সুযোগগুলোকে পুরোপুরি কাজে লাগানোর লক্ষ্যই থাকে আমাদের”।
এদিকে মাশরাফি বিন মুর্তজার মতো নেতা এরকম দলকে সাফল্যে এনে দেবেন এমন মত তাঁর, আরো বলেন-“দলের কোচ এবং অধিনায়ক- দুই জনই খুব জনপ্রিয়। তারা পুরো দলকে ‘অন দ্যা টোজ’ রেখেছেন। প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে তাদের বোঝাপড়া চমৎকার। দলকে সাফল্য এনে দিতে দলের সকলে বদ্ধ পরিকর। রংপুর রাইডার্সের প্রত্যেকটা ক্রিকেটারের জন্যেই একজন ব্যাকআপ ক্রিকেটার আছে। দলের যে ভালো পারফর্ম করবে, তাকে নিয়ে দল সাজানো হবে, সিনিয়র কারো চেয়ে নতুন একজন ভালো করলে তাকেই দলে সুযোগ দেয়া হবে। মূল কথা, স্কোয়াডে থাকা সেরা পারফর্মারকেই মাঠে খেলানো হবে”।
মাশরাফির সম্বন্ধে তাঁর অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, “মাশরাফি একজন আইডল সবার কাছে। টিম ম্যানেজমেন্ট, কোচ, সহ-খেলোয়াড় সহ সবার সাথেই তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো। দলের জন্যে তিনি নিজেকে উজাড় করে দেন সবসময়। আর অন্যদেরকেও অনেক অনুপ্রেরণা জোগান। মাশরাফির মধ্যে এমন একটা গুন আছে, যা দিয়ে তিনি একাই একটা দল কে টেনে নিয়ে যেতে পারেন অনেক দূর। তরুণ ক্রিকেটারদের কাছে তিনি একজন বীর। দলের তরুণ ক্রিকেটারদেরকে তিনি দিক নির্দেশনা দেন, সহযোগীতা করেন”।
সমাজ কল্যাণমুলক কর্মসূচী পরিচালনা করছে রংপুর রাইডার্স। এটা নিয়ে পরিকল্পনা এবং বাস্তবায়ন সম্পর্কে তিনি বলেন, “গত রোজার মাসে দরিদ্রদের মধ্যে ইফতার বিতরণ, প্রতিবন্ধিদের জন্যে আর্থিক সাহায্য প্রদান, বিভিন্ন সরঞ্জাম(হুইল চেয়ার, সেলাই মেশিন) প্রদান ইত্যাদি রংপুর রাইডার্স এর পক্ষ থেকে করা হয়েছে। এই সামাজিক সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের মালিক সাফওয়ান সোবহান”।
নতুন প্রতিভা অনুসন্ধান কার্যক্রম চালিয়েছে রংপুর। লক্ষ্য রংপুর থেকে আরো বেশি করে ক্রিকেটার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরুক। এটা নিয়ে তাঁর অভিমত, “রংপুর নতুন প্রতিভা অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে, সেখান থেকে বাছাই করে সেরা ৬ জন প্রতিভাবানকে দলের সঙ্গে রাখা হচ্ছে। যাতে তারা খুব কাছ থেকে বিপিএল এর মতো বড় মঞ্চের আবহটা অনুভব করতে পারে। নিজেদের কে আরো শাণিত করে তুলতে পারে”।
“দলের সঙ্গে থাকার ফলে জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছে ওরা। আগামীতে বাংলাদেশের ক্রিকেটে এই নতুন আসা প্রতিভাগুলো নিজেদের জায়গা করে নিতে পারে এজন্য রংপুর রাইডার্স সর্বাত্মক সহযোগীতা করবে, " বলেন তিনি।
বিপিএল এর প্রভাব সম্পর্কে বলেন, "বিপিএল আয়োজনের ফলে দেশি ক্রিকেটাররা বিদেশি এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে থেকে অনেক কিছু শিখতে পারছে। রংপুর রাইডার্সের যেমন লাসিথ মালিঙ্গা আছেন। তাঁর কাছ থেকে আমাদের রুবেল হোসেন নান ধরণের পরামর্শ, কৌশল, পরিকল্পনা ইত্যাদি নিয়ে কথা বলতে পারছেন। নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছেন। এভাবে নতুন ক্রিকেটাররা মাশরাফি, শাহরিয়ার নাফীস, রবি বোপারা প্রমুখদের কাছ থেকে অনেক কিছু জানতে পারছে, বুঝতে পারছে। এটা বিপিএল এর একটা বিশাল অবদান”।
তিনি আরো যোগ করেন-“এর আগেরবার বিপিএল হবার পরে বাংলাদেশ 




