-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নির্দ্বিধায় স্বীকার করা ছাড়া তাই উপায় নেই- ঢাকা ডায়নামাইটস ষষ্ঠ বিপিএলের হেরেছে তাই তামিমের কাছেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবও তামিমের এই প্রশংসনীয় ইনিংসের কাছে যেন আত্মসমর্পণ করলেন।
পঞ্চম আসরেও ফাইনালে গিয়ে হেরেছিল ঢাকা। সেবার ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন রংপুর রাইডার্সের ক্রিস গেইল। হতাশা প্রকাশ করে সাকিব বলেন, ‘অবশ্যই হতাশার। ফাইনালে এসে হেরে যাওয়া কষ্টকর। শেষ তিনটা ফাইনাল পর পর খেললাম। প্রথমটা জিতেছি, শেষের দুইটা হেরেছি।’
তবে তামিমের এমন দানবীয় ইনিংসের পর ঢাকার খুব বেশি কিছু যে করার ছিল না, জানালেও সেটিও, ‘এমন কারও ইনিংস থাকলে কিছুই করার থাকে না। গতবার গেইলের ১৪৬ রান, এবার তামিমের ১৪১ রানের কাছে হারলাম। তামিম তো অবিশ্বাস্য ইনিংস খেলেছে। দুইটা বিপিএলে গেইল ও তামিমের ইনিংস আমাদের হারের সবচেয়ে বড় কারণ। পরেরবার ফাইনাল খেললে চেষ্টা করতে হবে কেউ যেন এমন ইনিংস খেলতে না পারে।’
ম্যাচ হারের পেছনে সাকিব দেখছেন কয়েকটি কারণ। ঢাকা ডায়নামাইটসের ভালো শুরুর পরও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচে ফেরার ব্যাপারে তিনি বলেন, ‘বেশ কয়েকটা টার্নিং পয়েন্ট ছিল। ওরা ১৯৯ রান করার পরও আমি জিততে আত্মবিশ্বাসী ছিলাম। শুরুটা আমরা পেয়েছিলাম। ১১ ওভারে আমাদের ১০২ রান ছিল ১ উইকেটে। বাকি ৮০ রান ৯ ওভারে ৯ উইকেট নিয়ে বেশিরভাগ দিনই জেতা সম্ভব।’
তবে থারাঙ্গার বিদায়ে দল পথ হারিয়েছিল জানিয়ে সাকিব নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে বলেন, ‘আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি থারাঙ্গাকে হারিয়ে। এরপর আমার আউট, রনির রান আউট অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। আজকের ম্যাচে আমি, পোলার্ড, রাসেল, নারিন মিলে ২০ রানও করতে পারিনি। আমরা হেরেছি হয়তো ১৭ রানে। আমাদের ওপরই যেহেতু দলটা অনেক নির্ভর করে। সেইদিক থেকে আমরা ব্যর্থ।’