-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ৮ মার্চ। আজই হ্যামিল্টন ছেড়ে ওয়েলিংটনে পৌঁছেছে টাইগাররা। সেখানে যেয়ে বিমানবন্দরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সাদমান ইসলাম। দ্বিতীয় ইনিংসের লড়াইয়ের মানসিকতা দল কাজে লাগাবে পরবর্তী ম্যাচগুলোতে। সাদমানের ভাষায়, ‘হ্যামিল্টনে দ্বিতীয় ইনিংসে আমরা দারুণ লড়াই করেছি। অবশ্যই চেষ্টা থাকবে ওয়েলিংটন টেস্টে সেই ধারাটা অব্যাহত রাখতে। আশা করি, ব্যাটসম্যানরা সবাই বুঝতে পেরেছে, প্রতিপক্ষ বোলারাদের বিপক্ষে কোন কোন পরিকল্পনা নিয়ে ব্যাটিং করতে হবে।’
ওয়েলিংটনের উইকেট হ্যামিল্টনের থেকে ভিন্ন। ওখানে বাতাসের আধিক্য থাকবে বেশি। তিনি মনে করেন এই উইকেটে ভালো করার সামর্থ্য আছে বাংলাদেশের, ‘ওয়েলিংটনের উইকেট আগের টেস্টের চেয়ে ভিন্ন থাকবে। তারপরও আমরা এই মুহূর্তে মানসিকভাবে ভালো অবস্থানে আছি। আশা করি এখানে আমরা ভালো লড়াই করতে পারবো।’
প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৩৭ ও ২৪ রান করেন তিনি। প্রথম ইনিংসে ওয়াগনারের পেস আক্রমণের সামনে অসহায় হয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ওয়াগনারের শট বল খেলতে যেতে সাজঘরে ফিরেছিলেন সাদমান। তবে সেই অভিজ্ঞতা পরবর্তী ম্যাচে কাজে লাগানোর প্রত্যয় তার কণ্ঠে।