-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাবার সাথে তাসকিন আহমেদ[/caption]
হাজার মাইল দূরে ছেলে লড়ছে ২২ গজে। মূল কাজ বল হাতে হলেও এবার ব্যাট হাতেও রেখেছেন বড় অবদান। ছেলের এই সাফল্যে বেজায় খুশি বাবা-মা। বিডিক্রিকটাইমের সাথে আলাপকালে সন্তুষ্টচিত্তে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানান তাসকিনের বাবা-মা।
দ্বিতীয় দিন সকালে ব্যাটিং করতে নামার আগে বাবার সাথে কথা বলেছিলেন তাসকিন। বাবা আব্দুর রশিদ অভয় দিয়ে বলেছিলেন ব্যাট হাতেও ভালো কিছু করে দেখানোর সামর্থ্য তাসকিনের আছে। সেই কথার মান রেখেছেন তাসকিন। খেলেছেন ৭৫ রানের এক মহাগুরুত্বপূর্ণ ইনিংস।
২০১৭ সাল থেকে জাতীয় দলে অনিয়মিত হয়ে গিয়েছিলেন। কঠোর পরিশ্রম করে চলতি বছরের এপ্রিলে প্রায় ৪ বছর পরে টেস্ট দলে ফিরেই বল হাতে সামর্থ্যের প্রমাণ দেন। এবার ব্যাট হাতেও ঝলক দেখালেন। এই সাফল্যের পেছনে আরেক রহস্য ফিটনেস নিয়ে কাজ করা। এখানেও পান বাবার অনুপ্রেরণা।
তাসকিনের বাবা বিডিক্রিকটাইমকে বলেন, 'ওর একটি লক্ষ্য আছে। লক্ষ্য পূরণ করতে হলে তো অনেক কিছু ছাড় দিতে হয়। ও যখন খেতে বসে কিংবা আমি শুয়ে থাকলে আমার পাশে এসে বসে বারবারই বলে সে বিশ্বসেরা খেলোয়াড় হতে হলে অনেক কিছু ছাড় দিতে হয়, ত্যাগ করতে হয়। বলে যে দোয়া করো আমি যেন ওরকম হতে পারি।'
[caption id="attachment_164171" align="aligncenter" width="678"]
ক্রিস্টিয়ানো রোনালদো[/caption]
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেসের উদাহরণ দিয়েও তাসকিনকে উৎসাহিত করেন তার বাবা,'আমি মাঝেমাঝে আমার ছেলেকে বলি, ফুটবলার রোনালদোকে দেখেছ ওর বডিটা কত ফিট না! খুব ভালো লাগে না? ওর মতো পায়ের মাসল করতে হবে। সিক্স প্যাকের কথা বলি তো ও হাসে। আমাদের এগুলো নিয়ে কথা হয়। আমি চেষ্টা করি সবসময় ওকে সমর্থন দেওয়ার।'