-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টুর্নামেন্টে তিন ম্যাচে একটি জয় পেয়েছে বরিশাল। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে টস জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটি প্রথম ১৬ ওভারেই প্রমাণ করেছিল তাসকিন, আবু জায়েদরা। তবে শেষ চার ওভারে ৪৯ রান দিয়েছে বরিশাল বোলাররা। ম্যাচ শেষে বরিশালের পেসার তাসকিন জানান, বোলিংয়ে শেষদিকে ১০-১৫ রান বেশি দিয়েছে বোলাররা।
“উইকেট ভালো ছিল। টার্গেট চেজ করার মতোই ছিল। যদিও বোলিংয়ে ভালো শুরু করে শেষ দিকে ১০-১৫ রান বেশি দিয়ে দিয়েছিলাম, এটা ম্যাচেরই অংশ। এক পর্যায়ে ম্যাচের মোমেন্টাম আমাদের দিকেই ছিল। দুই-একটা ভালো পার্টনারশিপ হলে ম্যাচের ফলাফল হয়তো আমাদের দিকেই আসত।”
বরিশালের চতুর্থ উইকেট পড়ার আগে ম্যাচের মোমেন্টাম নিজেদের দিকে ছিল। তবে পরপর ক্রিজে সেট হওয়া দুই ব্যাটসম্যান আউট হওয়ায় ম্যাচ অনেকটাই নিজেদের হাত থেকে ফসকে যায় বরিশালের। তাসকিন মনে করছেন মিডল অর্ডার ব্যাটসম্যানদের ভালো করার সামর্থ্য রয়েছে। সেই সাথে নিজেদের ভুলও শুধরানোর কথা বললেন এই পেসার।
“সত্যি বলতে, টি-টোয়েন্টিতে সবসময় বল টু বল রান করার চাপ থাকে। যার কারণে ব্যাটসম্যানকে চান্স নিতে হয়। যেহেতু ওভার প্রতি আট-নয় রান করে দরকার ছিল, ব্যাটসম্যানদের চান্স নিতেই হতো। আমাদের দলে যারা আছে সবাই পরীক্ষিত এবং ভালো খেলার সামর্থ্য আছে, দুর্ভাগ্যবশত হয়নি। আশা করছি এই ম্যাচের ভুলগুলো নিজে কাজ করে সামনের ম্যাচে ভালোভাবে ফিরব।”
বরিশালের বোলারদের মধ্যে তৃতীয় খরুচে বোলার ছিলেন তাসকিন। চার ওভার বোলিং করে ৩০ রান দিয়ে নিয়েছেন মাত্র একটি উইকেট। ম্যাচ শেষে নিজের বোলিং নিয়েও হতাশা প্রকাশ করেছেন তাসকিন।
“আরও ভালো করা উচিত ছিল। কিছু কিছু ক্ষেত্রে এক্সিকিউশন একটু খারাপ হয়েছে। প্রত্যেক ম্যাচেই শিখছি। চেষ্টা করবো এই ম্যাচে যে ভুলগুলো হয়েছে সামনে ম্যাচে যেন সেটি রিপিট না হয়।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 