-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সুপার লিগ শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন। বৃষ্টিতে দিনের তিনটি ম্যাচই মাঠে গড়াতে ব্যর্থ হয়। তড়িঘড়ি বৈঠক করে বিসিবি ও সিসিডিএম ২০ জুন থেকে সুপার লিগ শুরুর সিদ্ধান্ত নেয়।
কিন্তু ২০ জুন বাকি দুটি ম্যাচ সম্পন্ন হলেও আবারও বৃষ্টির বাগড়ায় পড়ে দোলেশ্বর ও গাজী গ্রুপের ম্যাচ। গাজী গ্রুপ ১২ ওভার ব্যাট করার পর ম্যাচ আর সামনে এগোয়নি। বৃষ্টির বাগড়ায় ভেস্তে যাওয়ায় ম্যাচটি চলে আসে রিজার্ভ ডে-তে। নতুন সূচি অনুযায়ী মঙ্গলবার (২২ জুন), যেখানে থেমেছিল ম্যাচটি সেখান থেকে আবারও শুরুর কথা ছিল।
তবে মঙ্গলবারও বাধ সাজে বৃষ্টি। সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে তৃতীয়বারের মত ভেস্তে যায়। দুই দল অপেক্ষা করলেও মাঠে গড়ায়নি একটি বলও।
ম্যাচ অফিসিয়ালরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর বেলা বারোটার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। তিন দিন চেষ্টার পর ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই একটি করে পয়েন্ট পাবে।
এই ম্যাচ শেষে ১৩ ম্যাচ সম্পন্ন হল উভয় দলের। ১৩ ম্যাচে ৮ জয় ও ২ পরাজয় নিয়ে দোলেশ্বরের পয়েন্ট টেবিলে অবস্থান তৃতীয়। অন্যদিকে, গাজী গ্রুপ জিতেছে ৭টি ম্যাচে, হেরেছে ৫টি ম্যাচ। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে দলটি।