-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিগ ব্যাশের চলতি আসরের ১১তম ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করার আমন্ত্রণ পেয়েছিল সিডনি সিক্সার্স। ড্যানিয়েল ক্রিস্টিয়ান যখন ব্যাটিং করতে নামেন তখন দলের অবস্থা বেশ খারাপ ছিল। ১১ ওভার শেষে স্কোর কার্ডে ৫৮ রান এবং সিডনি হারিয়ে ফেলেছিল ৩টি উইকেট। মাত্র ৪ ওভার ক্রিজে থেকেই সব ওলটপালট করে দিয়ে যান ক্রিস্টিয়ান।
মাত্র ১৫ বলে ফিফটি হাঁকান তিনি। যারমধ্যে এক ওভারেই ২২ রান তোলেন এই অলরাউন্ডার। ফিফটি হাঁকানোর ঠিক পরের বলেই ওয়েস অ্যাগারের শিকার হন ক্রিস্টিয়ান। তার এই রেকর্ড গড়া ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা। স্ট্রাইকরেট ৩১২.৫০! ক্রিস্টিয়ানের এই টর্নেডো ইনিংসের সুবাদে সিডনি সিক্সার্স ২০ ওভারে ১৭৭ রানের সংগ্রহ পায়।
বিগ ব্যাশে দ্রুততম অর্ধশতকটির মালিক ক্রিস গেইল। মাত্র ১২ বলে অর্ধশতকটি হাঁকিয়েছিলেন তিনি। যৌথভাবে টি-টোয়েন্টি ক্রিকেটের দ্রুততম অর্ধশতকও এটি। ক্রিস্টিয়ানের আজকের এই রেকর্ডের আগে বিগ ব্যাশে দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ড ছিল লুডম্যান ও লিনের। তারা দুইজনেই ১৮ বলে ফিফটি হাঁকিয়েছিলেন।