-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১৪ সালে আইপিএলে অভিষেক হয় তেভাটিয়ার। ২০১৬ সাল ছাড়া এই কয়েক বছরে আইপিএলের প্রতিটি আসরেই খেলেছেন তেভাটিয়া। কিন্তু কখনো এতো নামডাক হয়নি তার। ২০২০ সালটি তার জন্য সুফল বয়ে এনেছে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ছক্কার ফুলঝুরি ছিটিয়ে ম্যাচ জেতানোর পরে ক্রিকেট ভক্তদের মুখে মুখে তার নাম।
এবারের আসরে চার ম্যাচে মোট ১০১ রান করেছেন তেভাটিয়া। ব্যাটিং গড় ৩৩.৬৬। স্ট্রাইক রেট ১৬৫.৫৭। যারমধ্যে একটি ইনিংস রয়েছে ৩১ বলে ৫৩ রানের। সেই ইনিংসটিতে কিংস ইলেভেন পাঞ্জাবের পেসার শেলডন কটরেলের এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। চতুর্থ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ১২ বলে ২৪ রানের ছোট ক্যামিও দেখান তিনি। তার এই ইনিংসেই ছিল তিনটা ছক্কা।
শুধু ব্যাট নয়, বল হাতে স্পিনার হিসাবেও দলে ভূমিকা রাখেন তেভাটিয়া। এবারের চারটি ম্যাচে এই বোলার শিকার করেছেন চারটি উইকেট।
২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ (৩ অক্টোবর) শেষে নিজের একটি জার্সি উপহার দিয়েছেন কোহলি। জার্সিতে লেখা আছে, 'প্রিয় রাহুল, শুভকামনা'। এবং সেখানে কোহলির স্বাক্ষর করা আছে। এই জার্সিটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের।
প্রসঙ্গত, চলতি আইপিএলের প্রথম ম্যাচে মাত্র ১৮ রান করে ব্যাপক সমালোচিত হওয়ার পরে চতুর্থ ম্যাচে এসে ৫৩ বলে ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলেছেন কোহলি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 