-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম ইনিংসে ব্যাট হাতে ভালো করতে পারেননি দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যানই। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৪৪ রান করেন টেম্বা বাভুমা। এছাড়া ভিয়ান মুল্ডার ৩৩ ও এইডেন মারক্রাম ৩২ রান করেন। দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২০১ রানে।
পাকিস্তানের পক্ষে ৫ উইকেট শিকার করেন পেসার হাসান আলি। দীর্ঘদিন পরে টেস্ট দলে ফিরেই বাজিমাত করেছেন তিনি। এছাড়া একটি করে উইকেট নেন নোমান আলি, শাহীন আফ্রিদি ও ফাহিম আশরাফ। ফলে প্রথম ইনিংসেই ৭১ রানের লিড পেয়ে যায় পাকিস্তান।
প্রথম ইনিংসেই ভালো লিড পেয়ে গেলেও পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা ভালো হচ্ছে না। শুরু থেকেই পাকিস্তান শিবিরে আঘাত হানতে থাকেন দক্ষিণ আফ্রিকানরা। রানের খাতা খোলার আগেই ইমরান বাটকে আউট করেন কাগিসো রাবাদা। আবিদ ও বাবর আজমকে শিকার করেন কেশব মহারাজ। ৪৫ রানে তিনটি উইকেট হারায় পাকিস্তান।
পরের তিনটি উইকেটই শিকার করেন জর্জ লিন্ডে। তিনি ফেরান আজহার আলি, ফাওয়াদ আলম ও ফাহিম আশরাফকে। আঙুলে চোট নিয়েই এই ম্যাচে বোলিং করেছেন লিন্ডে এবং বল হাতে তিনি সফলও হয়েছেন। ম্যাচের মাঝেই বাবর আজমের একটি শট আটকানোর সময় আঙুলে ব্যথা পেয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।
পাকিস্তান দিন শেষ করেছে ৬ উইকেটে ১২৯ রান নিয়ে। তাদের লিডের পরিমাণ ২০০ রান। ক্রিজে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলি।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ২৭২/১০ (১ম ইনিংস)
দক্ষিণ আফ্রিকা ২০১/১০ (১ম ইনিংস)
বাভুমা ৪৪*, মুল্ডার ৩৩, মারক্রাম ৩২;
হাসান ৫/৫৪।
পাকিস্তান ১২৯/৬ (৫১ ওভার)
আজহার ৩৩, ফাহিম ২৯, রিজওয়ান ২৮*, বাবর ৮, ফাওয়াদ ১২;
লিন্ডে ৩/১২, মহারাজ ২/৭৪, রাবাদা ১/৪;
পাকিস্তান ২০০ রানে এগিয়ে।