-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সেঞ্চুরি হাঁকিয়েছেন অ্যান্ড্রু বালবির্নি[/caption]
ডাবলিনের দ্য ভিলেজে টস জিতে আয়ারল্যান্ডকে আগে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। বালবির্নি ও পল স্টার্লিং উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৪ রান। স্টার্লিং ফেরার পরে অ্যান্ড্রু ম্যাকব্রাইনের সাথে ৬০ জুটি গড়েন বালবির্নি। স্টার্লিংকে কেশব মহারাজ ও ম্যাকব্রাইনকে তাবরেজ শামসি সাজঘরের পথ দেখান।
তৃতীয় উইকেটে হ্যারি হেক্টরের সাথে ৭০ রানের জুটি গড়ে কাগিসো রাবাদার শিকার হয়ে মাঠ ছাড়েন বালবির্নি। ফেরার আগে আইরিশ অধিনায়ক করেন ১১৭ বলে ১০২ রান। তার ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ২টি ছক্কা। ১৯৪ রানে তৃতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড।
চতুর্থ উইকেটে ঝড়ো জুটি গড়েন হেক্টর জর্জ ডকরেল। ইনিংসের শেষ ওভারে তারা দুইজনেই অ্যান্ডিলে ফেহশুকাইয়োর বলে আউট হন। তারা গড়েন ৯০ রানের জুটি। ৬ চার ও ৪ ছক্কায় ৬৮ বলে ৭৯ রান করেন হেক্টর। ৫ চার ও ২ ছক্কায় ২৩ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ডকরেট।
৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে আয়ারল্যান্ড পায় ২৯০ রানের সংগ্রহ। দক্ষিণ আফ্রিকার পক্ষে ফেহশুকাইয়ো ২টি এবং রাবাদা, মহারাজ ও শামসি একটি করে উইকেট পান।
দক্ষিণ আফ্রিকা ৫১ রানের ভেতরেই এইডেন মারক্রাম ও টেম্বা বাভুমার উইকেট হারায়। তৃতীয় উইকেটে ইয়ানেমান মালান ও র্যাসি ফন ডার ডুসেন। ৮৪ রানে মালানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ডকরেল। দলের খাতায় আর ১১ রান যোগ হতেই ডুসেনকে সাজঘরের পথ দেখান ম্যাকব্রাইন। তারপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা।
আর কোনো প্রোটিয়া ব্যাটসম্যান রুখে দাঁড়াতে না পারায় ৪৮.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২৪৭ রান সংগ্রহ করে। ফলে আইরিশরা পেয়েছে ৪৩ রানের জয়। আয়ারল্যান্ডের পক্ষে মার্ক এডাইর, জশুয়া লিটল ও ম্যাকব্রাইন ২টি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ২৯০/৫ (২০ ওভার)
বালবির্নি ১০২, হেক্টর ৭৯, ডকরেল ৪৫, বালবির্নি ৩০, স্টার্লিং ২৭;
ফেহশুকাইয়ো ২/৭৩।
দক্ষিণ আফ্রিকা ২৪৭/১০ (৪৮.৩ ওভার)
মালান ৮৪, ডুসেন ৪৯;
ম্যাকব্রাইন ২/৩৪, এডাইর ২/৪৩, লিটল ২/৪৫।
আয়ারল্যান্ড ৪৩ রানে জয়ী। 