-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ভারতের অধিনায়ক ও ডানহাতি ব্যাটসম্যান মিতালি সুদীর্ঘকাল ধরে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মিতালি, যা দলকে এনে দেয় জয়। এই ইনিংস খেলার পথে তিনি বনে যান আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে মিতালির রান ১০ হাজার ২৭৭। তার মোট রানের মধ্যে টেস্টে এসেছে ৬৬৯ রান, ওয়ানডেতে এসেছে ৭২৪৪ রান এবং টি-টোয়েন্টিতে এসেছে ২৩৬৪ রান।
তবে অনন্য এই রেকর্ডের দিনে মিতালি গড়েছেন আরও দুটি রেকর্ড। অধিনায়ক হিসেবে ৬ হাজার আন্তর্জাতিক রানের কীর্তি গড়েছেন তিনি, যা এর আগে দেখা গেছে মাত্র একবার। ঐ কীর্তি গড়েছিলেন যিনি, তিনি সেই এডওয়ার্ডস যাকে মিতালি সবচেয়ে বেশি রানের রেকর্ডে পেছনে ফেলেছেন। মিতালির গড়া অপর রেকর্ডেও জড়িয়ে আছে অধিনায়কত্ব। প্রমীলা একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৮৪ ম্যাচে জয়ের রেকর্ড এখন তার।