-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৮২ বলে ৮২ রান করেন আইচ মোল্লা। ফাইল ছবি[/caption]
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ১ রান করেই বিদায় নেন ইফতিখার আহমেদ ইফতি। ১০ রান করে সাজঘরে ফেরেন প্রান্তিক নওরোজ নাবিল। ২৩ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়ায় আইচ মোল্লা ও আরিফুল ইসলামের ব্যাটে।
৫২ বলে ৪০ রানের ইনিংস খেলেন উদ্বোধনী ব্যাটার আরিফুল। তিনি আউট হলে ভেঙে যায় তার ও আইচের ৬১ রানের জুটি। চতুর্থ উইকেটে মোহাম্মদ ফাহিমকে নিয়ে ৮১ রানের জুটি গড়েন আইচ। ৩৮ বলে ৩৩ রান করে বিদায় নেন ফাহিম। শতকের স্বপ্ন দেখলেও আশাহত হন আইচ। ৮২ বলে ৮২ রানের ঝলমলে ইনিংস খেলে থামেন তিনি।
মেহেরব হাসান অহিন ৯ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন। তানজিম হাসান সাকিব এবং আব্দুল্লাহ আল মামুনও দ্রুতই সাজঘরে ফেরেন। তবে নবম উইকেটে রাকিবুল হাসান ও রিপন মন্ডলের কল্যাণে ৭৪ রানের জুটি পায় বাংলাদেশের যুবারা। রাকিবুল ৪৫ বলে ৩৬ রান করেন। রিপন ২৬ বলে ৩৯ রানের ক্যামিও দেখান।
১ বল বাকি থাকতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল অল-আউট হয়ে যায়। জুনিয়র টাইগাররা সংগ্রহ করে ২৭৭ রান।
[caption id="attachment_185517" align="aligncenter" width="700"]
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ছবি : এসিসি[/caption]
শুরু থেকেই বাংলাদেশের বোলাররা চেপে ধরেন জিম্বাবুয়েকে। ৬৯ রানে মধ্যে ৪টি উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। এখান থেকে তারা আর ফিরতে পারেনি। ৮৩ রানে হারায় পঞ্চম উইকেটটি। শেষ ২৭ রানের ভেতরেই ৬টি উইকেট হারিয়ে ১১০ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে।
বৃষ্টি বাঁধা ছিল ম্যাচের মাঝে। তাই বৃষ্টি আইনে ১৫৫ রানে জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের লক্ষ্য ছিল ৫০ ওভারে ২৫৬ রান।
বাংলাদেশের পক্ষে নাইমুর রহমান নয়ন ১০ ওভারে মাত্র ১৮ রান খরচ করে নেন ৩টি উইকেট। আরিফুল ও মামুন ২টি করে উইকেট পান। এছাড়া একটি করে উইকেট নেন মুশফিক হাসান, সাকিব ও রিপন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ২৭৭/১০ (৪৯.৫ ওভার)
আইচ ৮২, আরিফুল ৪০, রিপন ৩৯, রাকিবুল ৩৬;
মিচেল ৪/৩০, স্কনকেন ২/৪৮।
জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯ দল ১১০/ (৩৫.২ ওভার)
স্টিভেন ৩৯, মাকোনি ২২;
নয়ন ৩/১৮, আরিফুল ২/৬, মামুন ২/১৫, মুশফিক ১/১৪, রিপন ১/১৬, সাকিব ১/২৪।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




