-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রাজশাহী কিংস আসরে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার (২০ জানুয়ারি) দুপুরে।
আর এই ম্যাচের আগে দুই দলেই আলোচনা হচ্ছে মুস্তাফিজকে নিয়ে। গত বিপিএলে চোটের কারণে খেলতে পারেননি। তাই মুস্তাফিজ এবারের বিপিএলে ছিলেন ‘হট কেক’। প্রত্যাশার পূরণও করছেন সাধ্যমতই। মুড়িমুড়কির মত উইকেট না পেলেও তার আঁটসাঁট বোলিং রাজশাহীকে এনে দিচ্ছে সাফল্য।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রাজশাহী কিংসের ব্যাটসম্যান মার্শাল আইয়ুব মুস্তাফিজকে দলের সেরা শক্তি হিসেবেই আখ্যা করলেন।
মার্শাল বলেন, ‘আমি মনে করি আমাদের সেরা শক্তি হচ্ছে মুস্তাফিজ।’
মুস্তাফিজ রাজশাহীর জেতা ম্যাচগুলোতে কাজ করেছেন বড় প্রভাবক হয়ে। মুস্তাফিজের গতির পাশাপাশি অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মত তরুণদের স্পিনে রাজশাহীর বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী বলেও মনে করেন মার্শাল, ‘আপনি যদি আমাদের ম্যাচ দেখেন, ও আমাদের ম্যাচ জিতিয়ে দিয়েছে। মুস্তাফিজ ও মিরাজদের নিয়ে আমাদের বোলিং অ্যাটাক অবশ্যই ভালো।’
মার্শাল আরও বলেন, ‘এটা আমাদের অনেক বড় দিক। মুস্তাফিজ রয়েছে, এটা আমাদের জন্য ভালো।’
এদিকে রাজশাহী কিংস যেমনি মুস্তাফিজকে শক্তি মানছে, ঠিক তেমনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রস্তুত হচ্ছে মুস্তাফিজকে প্রতিহত করার জন্য। ম্যাচের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটার জিয়াউর রহমান বলেন, ‘অবশ্যই মুস্তাফিজ খুবই ভালো বোলার।’
তবে নিজ দলের ব্যাটসম্যানরা ফর্মে থাকায় মুস্তাফিজকে নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই তার। তিনি বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা সবাই কিন্তু ফর্মে আছে। এটা গুরুত্বপূর্ণ জিনিস।’
জিয়া বলেন, ‘আমি আশা করি মুস্তাফিজকে খুব ভালোভাবে হ্যান্ডেল করবে।’