-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নিজেদের প্রথম ‘অ্যাওয়ে’ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড। তবে তার সেই সিদ্ধান্তকে সার্থক করে তুলতে পারেননি দলের ব্যাটসম্যানরা।
দলীয় ৩৭ রানে ভালো শুরুর ইঙ্গিত দেওয়া ওপেনার পল স্টার্লিংকে হারায় আয়ারল্যান্ড। এর পরপরই দলটি হারায় আরেক ওপেনার ও অধিনায়ক পোটারফিল্ড এবং অ্যান্ড্রু বালবির্নির উইকেট। দলীয় রান পঞ্চাশ পার হওয়ার আগেই টপ অর্ডারের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের হারিয়ে চাপে পড়ে যায় দলটি।
সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন আটে নামা জর্জ ডকরেল ও শেষ ব্যাটসম্যান টিম মুরতাঘ। এর আগে কেউই সফল হতে পারেননি। অর্ধ-শতক হাঁকানো মুরতাঘ ও ৩৯ রান করা ডকরেল ছাড়া দুই অঙ্কের রানের দেখাই যে পেয়েছেন কেবল কেভিন ও ব্রায়েন (১২) ও স্টার্লিং (২৬) ৭৫ বলে ৫৪ রান করে অপরাজিতই থাকেন মুরতাঘ।
শেষ পর্যন্ত মাত্র ৬০ ওভার ব্যাট করে ১৭২ রানে সবগুলো উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড।
আফগানিস্তানের পক্ষে ইয়ামিন আহমাদজাই ও মোহাম্মদ নবী তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া রশিদ খান ও ওয়াকার সালামখেলি শিকার করেছেন দুটি করে উইকেট।
জবাবে নিজেদের প্রথম হোম ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৯০ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে আফগানিস্তান। দলকে ভালো শুরু এনে দিলেও ওপেনার মোহাম্মদ শাহজাদ ফিরেছেন ৪০ রানে। রহমত শাহ ২২ ও হাশমাতউল্লাহ শহীদী ১৩ রানে দ্বিতীয় দিন সকালে ব্যাট করা শুরু করবেন। এখনও আইরিশদের চেয়ে ৮২ রানে পিছিয়ে আছে দলটি।
আয়ারল্যান্ডের পক্ষে দুটি উইকেটই শিকার করেছেন জেমস ক্যামেরন ডোও।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
আয়ারল্যান্ড ১ম ইনিংস- ১৭২ (৬০ ওভার)
মুরতাঘ ৫৪*, ডকরেল ৩৯
নবী ৩৬/৩, আহমাদজাই ৪১/৩, সালামখেলি ৩৫/২
আফগানিস্তান ১ম ইনিংস- ৯০/২ (৩১ ওভার)
শাহজাদ ৪০, রহমত ২২*, হাশমতউল্লাহ ১৩*
ক্যামেরন ডোও ৩৫/২
আয়ারল্যান্ড ৮২ রানে এগিয়ে।