-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অভিষকা গুনাবর্ধনে। ফাইল ছবি[/caption]
দুর্নীতি দমন ট্রাইব্যুনাল গুনাবর্ধনের পক্ষে রায় দিয়েছে। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিষয়টি। ফলে তার ওপর বহাল থাকা নিষেধাজ্ঞাও উঠে গেল। এখন থেকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে বেছে নেওয়া গুনাবর্ধনে। শ্রীলঙ্কার বর্তমান সময়ের বেশ কয়েকজন খেলোয়াড়ের উঠে আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান আছে তার।
শ্রীলঙ্কার জাতীয় পর্যায়ে কোচ হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৯ সালে দুটি দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের অভিযোগ ওঠে গুনাবর্ধনের বিরুদ্ধে। তিনি আইনের অনুচ্ছেদ ২.১.৪ এবং অনুচ্ছেদ ২.৪.৫ ভেঙেছেন বলে জানায় আইসিসি। তদন্ত চলাকালে তাকে নিষিদ্ধ করার পাশাপাশি আইসিসি আত্মপক্ষ সমর্থন ও দুইপক্ষের যুক্তিতর্কের সুযোগ করে দেয়।
অভিযোগ আসার পর কোচের দায়িত্ব হারান গুনাবর্ধনে। তবে প্রথম থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবী করছিলেন। শেষপর্যন্ত রায়ও আসল তার পক্ষে। প্রসঙ্গত, গুনাবর্ধনে শ্রীলঙ্কার হয়ে ৬ টেস্ট ও ৬১ ওয়ানডে ম্যাচ খেলেছেন।
এদিকে গুনাবর্ধনের সাথে চারটি অভিযোগে অভিযুক্ত আরেক লঙ্কান নুয়ান জয়সা পেয়েছেন বড় শাস্তি। তার বিরুদ্ধে অনুচ্ছেদ ২.১.১, অনুচ্ছেদ ২.১.৪, অনুচ্ছেদ ২.৪.৪ এবং অনুচ্ছেদ ২.৪.৬ ভঙ্গের অভিযোগ ওঠে। গত মাসে জয়সাকে ৬ বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। তিনি নিজে ফিক্সিং করেছেন বা ফিক্সিংয়ের জন্য দলের কাউকে প্রস্তাব দিয়েছেন বা ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন করেছেন বলে প্রমাণিত হয়।
মূলত ২০১৮ সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টেন লিগে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের নিয়ম ভঙ্গ করার অভিযোগে কাঠগড়ায় দাঁড়াতে হয় এই দুই সাবেক ক্রিকেটারকে। সেই অভিযোগে জয়সা দোষী সাব্যস্ত হলেও গুনাবর্ধনে রেহাই পেলেন।