-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আর খেলা হচ্ছে না বিজয় শঙ্করের। ফাইল ছবি[/caption]
এবারের আইপিএলে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছিলেন শঙ্কর। তার আইপিএলের যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে হ্যামস্ট্রিং ইঞ্জুরি। গেল মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে খেলার সময় এই চোট বাঁধান তিনি। কয়েকদিন পর্যবেক্ষণে থাকলেও শেষপর্যন্ত দল তাকে নিয়ে দুঃসংবাদই দিয়েছে।
হ্যামস্ট্রিংয়ের এই ইঞ্জুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে শঙ্করকে। সেরে ওঠার আগে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকাকালে খেলার সুযোগ নেই। শঙ্কর তাই ছাড়ছেন দলের সঙ্গ। তার বদলি হিসেবে এখনো কাউকে দলে নেয়নি হায়দরাবাদ। শেষ চার নিয়ে দোলাচলে থাকা দলটি আদৌ বদলি হিসেবে কাউকে ডাকবে কি না তাও বড় প্রশ্ন।
এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে হায়দরাবাদ জয় পেয়েছে ৫টি ম্যাচে। পয়েন্ট টেবিলে তলানির দিকে অবস্থান থাকলেও শেষ চারের আশা অবশ্য এখনো টিকে আছে। হায়দরাবাদ তাদের বাকি দুটি ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এই দুই ম্যাচে জয়ের দেখা পেলে মিলেও যেতে পারে হায়দরাবাদের সমীকরণ।
তবে সেক্ষেত্রে প্রভাব রাখবে অন্য দলগুলোর জয় পরাজয়। মুম্বাই ইন্ডিয়ান্স একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত শেষ চার নিশ্চিত করেছে। বাকি তিনটি অবস্থানের দৌড়ে যে হায়দরাবাদ একাই নয়, আছে চেন্নাই ছাড়া বাকি দলগুলোও!
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 