-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দেশি কোচদের জাতীয় পর্যায়ে অন্তত সহকারী কোচ হিসেবে সুযোগ দিলে ভবিষ্যতের জন্য গড়ে তোলা যায়, এই দাবি উঠছে অনেক দিন থেকেই। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিনের আশা সুযোগ পেলে ভালো কিছুই করবেন দেশি কোচরাও,
“জাতীয় দলের ব্যাপারটা একটু আলাদা। এখানে চাপ অনেক বেশি থাকে। তারপরও আস্তে আস্তে হয়ত এই চাপও আমাদের স্থানীয় কোচরা নিতে পারবে। আমি আশা করব যে, বয়সভিত্তিক দলগুলিতে, বিশেষ করে অনূর্ধ্ব-১৭, ১৯ বা ‘এ’ দলে আমাদের স্থানীয় কোচদের সুযোগ দেয়া উচিত। আমরা সবসময় শুনে থাকি, আমরা পারব না, স্থানীয় কোচরা পারবে না। এটি আসলে ভুল ধারণা। আপনি যখন সুযোগ দেবেন, তখন হয়ত তারা ভালো কিছু করে দেখাতে পারবে।”
দেশি কোচরা পর্যাপ্ত সুযোগ না পাওয়ার আক্ষেপ ঝরলো তাঁর কণ্ঠে। বললেন ভালো করতে হলে আগে তাঁদেরকে সুযোগ দিতে হবে, “আমরা যে শিখেই আসব তা নয়, আমাদের শেখার সুযোগ দিতে হবে। সুযোগ না দিলে দেখাব কী করে! হয়তো প্রথমবার ব্যর্থ হতে পারি।...একজন ক্রিকেটারকে যেভাবে যেভাবে চেষ্টা করা হয় তার পারফরম্যান্সে উন্নতি করাতে, সেভাবে স্থানীয় কোচদের কিভাবে ওপরে নেওয়া যায়, সেদিকে বোর্ডের নজর রাখা উচিত।”
এবারের বিপিএলের দুই ফাইনালিস্ট ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই দলের দেশি কোচ। এই বিষয়ে খুশি সালাহউদ্দিন বলেন, “আমি খুবই খুশি যে দুজন দেশি কোচের দল ফাইনাল খেলছে। আমি আশা করি, দেশের কোচদের অনেক লাভ হবে এতে। প্রথমবার যেভাবে শুরু হয়েছিল, এরপর আস্তে আস্তে দেশি কোচরা হারিয়ে যাচ্ছিল প্রতিটি ফ্র্যাঞ্চাইজি থেকে। এমনকি সহকারী কোচ যারা ছিল, তাদেরও কাজের পরিধি কমে যাচ্ছিল। এবার যেহেতু আমরা দুই ফাইনালিস্ট দেশি, ফ্র্যাঞ্চাইজিরা হয়ত পরবর্তীতে চিন্তা করবে আমাদের দেশি কোচদের আরেকটু সুযোগ দেয়া উচিত।”
তিনি আরো বলেন, “আমি সবসময় চাই আমাদের কোচরা যেন ভাল জায়গায় কাজ করে এবং শিখতে পারে। অনেক ফ্র্যাঞ্চাইজিতে সহকারী কোচও নাই দেশি। যদি দেশি কোচ থাকতো, তাহলে বিদেশি কোচদের কাছ থেকে তারা কিছু শিখতে পারত। এবারের অভিজ্ঞতায় পরবর্তীতে হয়ত ফ্র্যাঞ্চাইজিরা চিন্তা করবে সুযোগ দিলে দেশি কোচরাও ভাল করতে পারে।”