-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তাসকিনের কাছে দেশের খেলাই সবার আগে। ফাইল ছবি[/caption]
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে তাসকিনকে দলে নেওয়ার প্রস্তাব দেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দেন তাসকিন। চোটের কারণে অবশ্য প্রথম টেস্ট খেলেই তাসকিনকে ধরতে হয়েছে দেশের বিমান।
তার আগে বিডিক্রিকটাইমের সাথে আলাপকালে তাসকিন মুখ খুললেন আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে। স্পষ্টভাবে জানালেন, তার কাছে জাতীয় দলের খেলাই সবার আগে।
তাসকিন বলেন, 'দেশের হয়ে না খেললে কোনো কিছুই আসত না। আলহামদুলিল্লাহ, সুযোগ এসেছে। আল্লাহ চাইলে একসময় খেলাও হবে। যদি নসিবে থাকে, রিজিকে থাকে, হবেই। সামনে যাতে আল্লাহ আরও ম্যাচ জেতানোর তৌফিক দান করেন, এই দোয়াই করবেন সবাই।'
[caption id="attachment_195617" align="aligncenter" width="900"]
তাসকিন আহমেদ। ফাইল ছবি[/caption]
চোটের কারণে অবশ্য টেস্ট সিরিজ পুরোটা খেলা হল না তাসকিনের। আপাতত কিছু দিন থাকতে হবে মাঠের বাইরে। তবে দ্রুতই সেরে উঠবেন, প্রত্যাশা এই গতি তারকার।
তিনি বলেন, 'কাঁধে একটু ব্যথা আছে। এখনও একটু ব্যথা আছে। আমাদের ফিজিও বায়েজিদ ভাই সেদিন টেপিং করে দিয়েছিলেন। চিকিৎসা নিয়ে পরে একটু বল করেছিলাম। তবে এখনও ব্যথা আছে। দেশে গিয়ে এমআরআই করাবো আর পুনর্বাসন প্রক্রিয়া মেনে চলব। বলেছেন বেশি দিন লাগবে না। তবে দেশে গিয়েই সব ঠিক হবে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 