-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
দেশের হয়ে মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ড হয়ে যায় তাঁর। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে বাংলাদেশের পোস্টার বয় খেলেছেন নিয়মিতই। ট্রফিও জিতেছেন বেশ কয়েকবার। দু'দিন আগে এক অনন্যসাধারণ দুই রেকর্ডের মালিক হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গা, সুনিল নারাইন, শহীদ আফ্রিদিদের সাথে এই এলিট ক্লাবে ঢুকেছেন তিনি।
অন্যদিকে ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টিতে ৪ হাজার রান ও ৩০০ উইকেট শিকারিদের এলিট ক্লাবেও নাম লেখিয়েছেন ৩১ বছর বয়সী বাঁহাতি এ স্পিনার। আইপিএলে পুরনো হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২১ বলে ২৭ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রবেশ করেছিলেন চার হাজারি ক্লাবে। একই ম্যাচে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিজের ঝুলিতে নিয়ে হাতছানি দিয়ে রেখেছিলেন পরবর্তী ম্যাচেই অলরাউন্ডারদের দুর্লভ অর্জনের এলিট ক্লাবে প্রবেশ করার। শেষ পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে উইকেটশূন্য থাকলে অপেক্ষা বাড়ে তার। অবশেষে, মুম্বাইয়ের বিপক্ষে এই কোটা পূর্ণ করলেন বাংলাদেশের সাকিব।
বাংলাদেশের অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোরকে এক সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানান সাকিব। ৩০০ উইকেট পাওয়ার মত বড় অর্জন সম্পর্কে তিনি বলেন, 'আমারও কাল থেকে এটিই মনে হচ্ছে। টি-টোয়েন্টিতে উইকেট তো বেশি পাওয়া যায় না। চার ওভার বোলিংয়ের ক্রিকেটে ৩০০ উইকেট মানে অনেক উইকেট। ভালো লাগছে তো বটেই। অবাকও লাগছে। নিজেও বুঝলাম না কিভাবে ৩০০ উইকেট হয়ে গেল!'
৩০০ উইকেট ও চার হাজার রানের মাইলফলক স্পর্শ করে রোমাঞ্চিত ছিলেন কি না এমন প্রশ্নের জবাবে সাকিবের জবাবটা সোজাসাপ্টা, 'করছে না বললে ভুল হবে। হয়ত প্রকাশের ধরনে খুব উচ্ছ্বাস নেই। সেটা আমার কখনোই থাকে না। তবে ভালোলাগা তো আছেই। এই ডাবল তো কেবল আর একজনের আছে। আমি জানি এটা অনেক বড় অর্জন।
যে দলের হয়ে যেখানে খেলি না কেন, আমি চেয়েছি প্রতিটি ম্যাচেই ভালো করতে। সেই চেষ্টায় একটু একটু করে এগিয়েই এসব অর্জন। এই মাইলফলকগুলো মনে করিয়ে দেয়, নিজের কাজটা মনে হয় খুব খারাপ করিনি।
তবে সত্যি বলতে, এখন হয়তো এসবের মাহাত্ম্য পুরো বুঝতেও পারব না। আশা করি আরও অনেক দিন খেলব। সব ঠিক থাকলে হয়তো আরও রান করব, উইকেট নেব। ক্যারিয়ার শেষে হয়ত যখন পেছন ফিরে তাকাব, তখন এইসব অর্জনের ওজন আরও ভালো করে বুঝতে পারব। তখন আরও বেশি গর্ব হবে।'
এসব অর্জনের মধ্যে দেশের হয়ে পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দেন এমনটাই জানান সাকিব। এগিয়ে রাখলেন 




