-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে শরিফুল ইসলামের বাউন্সারে মাথায় কিঞ্চিৎ আঘাত পান বিশ্ব। তাই তৃতীয় সেশনের শুরুতে তিনি ছিলেন রিটায়ার্ড হার্ট। আসিথা ফার্নান্দোকে নাঈম বোল্ড করলে আবারও ক্রিজে নামেন বিশ্ব। শেষপর্যন্ত ৮৪ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন দারুণ দৃঢ়তা দেখানো এই টেল এন্ডার।
সেই বিশ্ব দ্বিতীয় দিন ৮ ওভার বলও করেন। তবে তৃতীয় দিন জানানো হয়, লঙ্কানদের ইনিংসে মাথায় আঘাত পাওয়া বিশ্ব কনকাশনের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার বদলে কনকাশন সাব হিসেবে একাদশে নেওয়া হয় আরেক পেসার কাসুন রাজিথাকে।
রাজিথা বল হাতে সাফল্যও পেয়েছেন, শিকার করেছেন জোড়া উইকেট। বিশ্ব যখন ব্যাটিংয়ের পর বোলিংও করলেন, কেন তাকে হুট করে কনকাশন বলে প্রচার করা হল- এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।
তবে তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড দাবি করলেন, সময়ের সাথে সাথে বিশ্বর সমস্যা প্রকট হচ্ছিল বলেই তারা রাজিথাকে একাদশে নিয়েছেন। সুযোগ কাজে লাগিয়ে ফায়দা লুটবার কোনো মনোভাব তাদের ছিল না।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সিলভারউড বলেন, 'আপনি ব্যাপারটাকে ভুলভাবে নিচ্ছেন। খেলোয়াড়দের সুরক্ষা আমাদের কাছে সবার আগে। সে গতকাল মাথায় আঘাত পেয়েছিল। যত সময় গেছে তত কনকাশনের উপসর্গ দেখা দিচ্ছিল।'
সিলভারউড আরও বলেন, 'সবার আগে আমাদের নিশ্চিত করতে হবে সে ঠিক আছে কি না। এজন্যই সে খেলা ছেড়ে চলে গেছে। কাসুন এসেই দারুণ ভূমিকা রেখেছে। তবে আমরা পরিস্থিতির ফায়দা লুটিনি, শুধু আমাদের খেলোয়াড়কে সুরক্ষা দিয়েছি।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 