-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পছন্দের দল হারলে কিংবা পছন্দের ক্রিকেটার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলে স্বাভাবিকভাবেই খারাপ লাগে সমর্থকদের। যার কারণে ক্রিকেটারদের সমলোচনার শিকার হতে হয়। এটির সঙ্গে অবশ্য ক্রিকেটাররা বেশ অভ্যস্ত। তবে মাঠে বাজে পারফরম্যান্স করায় সেটির প্রভাব পরিবারে এসে পড়েনি এমন ঘটনাও কম নয়।
সম্প্রতি সময়ে এটির শিকার হয়েছেন ভারতের প্রাক্তন এবং চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেদ্র সিং ধোনি। আইপিএলে কলকাতার কাছে খুব কাছাকাছি গিয়ে হেরে যায় ধোনির দল। সেদিন ব্যাট হাতেও দলকে জেতাতে পারেননি তিনি। যার কারণে এক সমর্থক ধোনির কন্যাকে ধর্ষণের হুমকি দেয়।
ইন্টারনেটের যুগে খবর ছড়িয়ে পড়েছে ভারতের চিরশত্রু পাকিস্তানেও। তবে সেসব ফেলে বরাবরের মতো ধোনির পাশে এসে দাঁড়ালেন আফ্রিদি।
“আমি জানি না ধোনি ও তার পরিবারকে কী ধরণের হুমকি দেওয়া হয়েছিল। তবে এটি সঠিক নয় এবং হওয়া উচিতও নয়। ধোনি এমন একজন ক্রিকেটার যে কিনা জুনিয়র এবং সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ভারত ক্রিকেট দলকে নতুন এক উচ্চতায় নিয়ে এসেছিলেন। সত্যি বলতে এমন কিছু মোটেও প্রাপ্য নয় তার।”
ভারতের ওই যুবকের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ধোনির বাসায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে এই ইস্যুতে এখনো কোন মন্তব্য করেননি ধোনি এবং তার সহ-ধর্মিণী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 