-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিশ্ব ক্রিকেটে ভারত দলের দাপটের পেছনের কারিগর বলা হয় সৌরভ গাঙ্গুলিকে। তাঁর অধিনায়কত্বে ভারতকে সমীহ করতে শুরু করে বিশ্বের বাকি দলগুলো। এমনকি গড়েছেন অনেক ক্রিকেটারের ক্যারিয়ার। বিভিন্ন সময়ই ভারতের প্রাক্তন ক্রিকেটাররা সাক্ষাৎকারে তাঁদের ক্যারিয়ারের পেছনে গাঙ্গুলীর অবদানের কথা তুলে ধরেছেন।
বাস্তব জীবনে গাঙ্গুলি অনেকের কাছে নায়ক। এবার পর্দায় আসছে তাঁর বায়োপিক। এ বছরের শুরুতেই নিজের বায়োপিক নিয়ে কথা বলেছিলেন তিনি। তখন জানিয়েছিলেন ব্যাটে-বলে মিলে গেলে হয়তো তাঁকে নিয়ে বায়োপিক তৈরি হবে। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজের বায়োপিকের ঘোষণা দিলেন তিনি। টুইটারে নিজের বায়োপিক নিয়ে টুইট করেন বিসিসিআইয়ের সভাপতি লিখেন,
“ক্রিকেট আমার জীবন, এখান থেকে আমি আত্মবিশ্বাস পেয়েছি। মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার ক্ষমতা পেয়েছি। এই যাত্রাটা আনন্দ করার। লাভ ফিল্মস আমার জীবনযাত্রা নিয়ে বায়োপিক তৈরি করছে। বড় পর্দায় আমার আমার ক্রিকেট ব্যাট-বলের গল্প ফুটে উঠবে। আমি রোমাঞ্চিত।”
এই বায়োপিকে থাকবে নিজের জীবনী। ক্রিকেট জীবনের শুরু হতে সবকিছু। তাঁর বায়োপিকটি প্রযোজনা করবে ‘লাভ ফিল্মস’। তবে তাঁর বায়োপিকে নায়ক হিসেবে কে থাকবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি। গুঞ্জন আছে বায়োপিকে তাঁর চরিত্রে দেখা যেতে পারে বলিউডের দুই শীর্ষ নায়ক রনবীর কাপুর কিংবা হৃতিক রোশনের মধ্যে একজনকে।
এর আগে ২০১৬ সালে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে নিয়ে তৈরি হয়েছিল সিনেমা। ধোনির বায়োপিকে তাঁর চরিত্রে কাজ করেছিলেন সুশান্ত সিং রাজপুত। বর্তমানে চলছে কপিল দেবের জীবনী নিয়ে সিনেমার কাজ। সিনেমায় কপিল দেবের চরিত্রে রয়েছেন রনবীর সিং।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 