-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
আইপিএলের এবারের আসরে নতুন দলে খেলা নিয়ে কিছুটা নার্ভাস ছিলেন সাকিব। খেলা শুরুর আগে তার এমন কথায় অনেকে বিস্মিত হয়েছিলেন। আসলে কলকাতা নাইট রাইডার্সের সাথে তার বহুদিনের যে বন্ধন ছিল তা এবার যেভাবে ছিন্ন হয়েছে তা তার মনোযোগে কিছুটা হলেও প্রভাব ফেলেছিল। কিন্তু তিনি যে পেশাদার ক্রিকেটারের প্রতিমূর্তি সেটাই যেন গতকাল মাঠে প্রমাণ করলেন। বোলিং করতে নেমে প্রথম তিন ওভারে কোন উইকেট তুলে নিতে না পারলেও রান দেওয়ার ক্ষেত্রে সেই পরিচিত কৃপণ সাকিবকেই দেখা গেল। পাওয়ার প্লের মধ্যে দুই ওভার বল করে মাত্র ১৩ রান দিয়েছেন। সব মিলিয়ে ৪ ওভারে ৫.৭৫ ইকোনমিতে মাত্র ২৩ রান দিয়েছেন তিনি। তবে নিজের শেষ ওভারে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। দলীয় ১৪তম ওভারের দ্বিতীয় বলে রাহুল ত্রিপাতি (১৭), তিন বল পর ৪২ বলে ৪৯ রান করা সানজু স্যামসনকে আফগান স্পিনার রশিদ খানের ক্যাচ বানিয়ে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দেন দলকে। বাকিরাও তাকে যোগ্য সঙ্গ দেন। পরে ২৫ বল হাতে রেখে রাজস্থান রয়্যালসের দেওয়া ১২৬ রানের লক্ষ্য মাত্র ১ উইকেট হারিয়েই পেরিয়ে গেছে সাকিবের দল।
সানরাইজার্সের কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন শুরুতে বোলিং নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা যথার্থ প্রমাণ করে মাঠে দলের সব বোলারই এদিন ভাল বল করেছেন। ইনিংসের চতুর্থ ওভারে আক্রমণে এসে সাকিব রাজস্থান রয়্যালসের রানের চাকায় লাগাম দেন। কেন সাকিব ম্যাচের নায়ক সেটার ব্যাখ্যাও দিয়েছে ক্রিকইনফো। রাজস্থানের ব্যাটসম্যানরা যখন মারমুখী ব্যাটিং করছিলেন তখনও সাকিবের ইকোনমি ৬.১৩। ক্রিকইনফো সাকিবের এই ম্যাচের বোলিং ব্যাখ্যা করে বলেছে, 'এ বছর জানুয়ারিতে আইপিএলের নিলামে দলের ম্যানেজমেন্ট তাদের বোলিং আক্রমণ আরও বাড়িয়েছে সাকিব আল হাসানের মতো কিছু বুদ্ধিদীপ্ত বোলারকে দলে টেনে। যার আইপিএলে ৪৩ ম্যাচে ৪৫ উইকেট আছে, এই লিগের সেরা ৫ বাঁহাতি স্পিনারের সে একজন। নতুন দলের হয়ে প্রথম দিনেই সাকিব দুর্দান্ত খেলে এই বিশ্বাসটিকে আরও পোক্ত করলো।’
সানরাইজার্স সাকিবকে দলে নিয়ে যে দারুণ এক সিদ্ধান্ত নিয়েছে সেটা কাল তিনি প্রমাণ করেছেন। তাকে সুযোগ করে দিতে আফগান ক্রিকেট তারকা মোহাম্মদ নবীর মতো বোলারকে বসিয়ে রাখা হয়েছিলো। রয়্যালসের টপ অর্ডারের অজিঙ্কা রাহানে, সানজু স্যামসন, রাহুল ত্রিপাতি এবং জস বাটলারের মতো ব্যাটসম্যানকে স্পিন ঘূর্ণিতে বোকা বানিয়ে সেই সিদ্ধান্তও সঠিক বলে প্রতিয়মান হয়েছে। নিজের শেষ ওভারে ত্রিপাতি আর স্যামসনকে তুলে নিয়ে যে জোড়া ধাক্কা সাকিব দিয়েছিলেন সেই ধাক্কা সামলাতে হিমশিম খেতে খেতে শেষে রাজস্থান ৯ উইকেটে তুলতে পেরেছে ১২৫ রান। মাত্র দুইটি চার ছাড়া সাকিবকে সীমানা পার করে মারতে পারেনি রাজস্থানের কেউ। ২৪ বলের ৯টি ডট। নিজের শেষ ওভারে যখন উইকেটে থিতু হয়ে বসা স্যামসনের উইকেট তুলে নিলেন সেটি বেশ দেখার মতো বল ছিল। স্যামসন মারমুখী ভঙ্গিতে বেরিয়ে আসতেই অফস্টাম্পের অনেক বাইরে বল ফেললেন চতুর সাকিব। ব্যক্তিগত ৪৯ রানে ফিফটির স্বাদ পেতে গিয়েও রশিদের হাতে ক্যাচ তুলে দিয়ে তার যবনিকাপাত ঘটলো। যদিও ভালো বোলিং করেছেন হায়দ্রাবাদের সব বোলারই। তবু সাকিবের বোলিং বেশী চোখে লেগেছে।
সবমিলিয়ে নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদে অভিষেকেই আলো ছড়িয়েছেন সাকিব। আরেক 




