-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কো'ভিড-১৯ এর জেরে দীর্ঘদিন বন্ধ ছিল পিসিএলের প্লে-অফ পর্বের খেলা। করোনার মধ্যেও নিজ দেশে আন্তর্জাতিক ম্যাচ ফেরানো পাকিস্তান এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাকি অংশের খেলা শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যেখানে ফাইনালে ওঠার মিশনে শনিবার দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল করাচি ও মুলতান।
এই ম্যাচে মুলতানের প্রতিনিধিত্ব করেন অলরাউন্ডার আফ্রিদি। আগে ব্যাট করা দলটির হয়ে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ৭ নম্বরে ব্যাট হাতে নেমে ১২ বলে সমান ১২ রান করে আউট হন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার। রান না পেলেও মাথায় চাপানো হেলমেটের জন্য আলোচনায় আসেন আফ্রিদি।
সাধারণত হেলমেটের সামনে (মুখের অংশে) যে গ্রিল থাকে, এই হেলমেটে সেটার উপরের বার নেই। বোঝাই যাচ্ছে, হেলমেটটা পুরোপুরি নতুন ডিজাইনে তৈরি করা। আফ্রিদি মাঠে নামার পরই বিষয়টি চোখে পড়ে ধারাভাষ্যকারদের। এরপর সেই হেলমেটের ছবি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা বেশ আলোচনার জন্ম দিয়েছে।
স্কাই স্পোর্টসের ক্রিকেট অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার তানজিল খাজা আফ্রিদির নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে টুইটারে লিখেন, ‘এটা আফ্রিদি কিংবা আমার জন্য খুবই ভয়ঙ্কর একটি গ্রিলছাড়া হেলমেট নয়? চোখ এবং মুখের আশপাশটা পুরোপুরি খোলা দেখা যাচ্ছে।’
ধারাভাষ্য কক্ষে বসে আরেক ধারাভাষ্যকার জন্টি রোডসকে উদ্দেশ্য করে সাবেক ক্রিকেটার বাজিদ খান বলেন, ‘জন্টি, সে তো (আফ্রিদি) দেখছি খুবই চমৎকার গ্রিলে তৈরি করা হেলমেট মাথায় নিয়ে খেলতে নেমেছে। এ ধরনের হেলমেট তো আমি আগে কখনো দেখিনি।’
আফ্রিদির এমন হেলমেট পরার কারণ জানিয়ে উত্তরে জন্টি বলেন, ‘আমি কয়েক মাস আগে খেলেছিলাম, তখন বুঝেছিলাম, গ্রিলের উপরের বারটা একটা সমস্যা। আমি বুঝতে পেরেছি, এ কারণেই হয়তো আফ্রিদি এ ধরনের হেলমেট পরে খেলতে নেমেছেন।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 