-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নতুন ভূমিকায় সাঙ্গাকারার দায়িত্ব অবশ্য কম নয়। এমসিসি বা মেরিলিবোন ক্রিকেট ক্লাবকে বলা হয় ক্রিকেটের মস্তিস্ক। ক্রিকেট নিয়ে বিভিন্ন উপদেশ বা পরামর্শ দিয়ে থাকে ক্লাবটি। বলা হয় ক্রিকেটের আইন প্রণেতাও।
সেই ক্লাবের সভাপতির দায়িত্ব পালন তো আর চাট্টিখানি কথা নয়। বিষয়টি জানেন সাঙ্গাকারা নিজেও। তার চাওয়া- এমসিসি ক্রিকেটকে সমর্থকদের আরও কাছাকাছি নিয়ে আসবে, বাড়াবে সমর্থন।
সাঙ্গাকারা বলেন, ‘আমাদের ভালোবাসার এই খেলাটিতে আরও সমর্থক আনার সুযোগ আছে। ক্রিকেটের জন্য স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে এমসিসি যে চমৎকার কাজ করে সেগুলো সম্পর্কেও জানাতে হবে।’
সাঙ্গাকারার কাছে নতুন এই দায়িত্ব তার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। আগেই এই পদে তার নাম ঘোষিত হলেও সাঙ্গাকারা দায়িত্ব গ্রহণ করেন মঙ্গলবার (১ অক্টোবর)। আগামী এক বছর তিনি এমসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্ব পেয়ে সাঙ্গাকারা স্বভাবতই বেশ রোমাঞ্চিত। তিনি বলেন, ‘আমি ভীষণ রোমাঞ্চিত। অতি সম্মানের জায়গায় বসতে যাচ্ছি। এমসিসি সভাপতি হিসেবে আগামী এক বছর দায়িত্ব পালন করতে আমি উদগ্রীব হয়ে আছি।’
ক্লাবের বিদায়ী সভাপতি অ্যান্তনি উইরফওর্ড। তিনি মনে করেন, সাঙ্গাকারার দায়িত্ব গ্রহণ এমসিসির মর্যাদাও বৃদ্ধি করবে। তিনি বলেন, ‘কেবল লর্ডসেই নয় প্রথম নন-ব্রিটিশ সভাপতি হিসেবে কুমার এই ক্লাবের বিশ্বব্যাপী মর্যাদা আরও সম্মুনত করবে।’