-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নাঈম শেখ। ফাইল ছবি[/caption]
প্রশ্ন উঠছে নাঈমের সামর্থ্য নিয়েও। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নাঈম যখন ক্রিজে নেমেছেন, ৫ বলে তখন ঢাকার প্রয়োজন ৯ রান। তবে ম্যাচ শেষে ৫ বলে ২ রানে অপরাজিত নাঈম দলকে জেতাতে পারেননি।
সংবাদ সম্মেলনে ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল নাঈমের ব্যাটিং পজিশন ও সামগ্রিক বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, 'টি-টোয়েন্টি ম্যাচে এরকমই হয়। ৬ বলে ৯ রান প্রয়োজন ছিল এটা করতে পারিনি। তামিম সেট ছিল, কিন্তু স্ট্রাইক পায়নি। ও স্ট্রাইক পেলে ভিন্ন চিত্র হত হয়ত। স্ট্রাইকিং প্রান্তে দুজনই নতুন ব্যাটার ছিল।'
ওপেনার নাঈমকে আট নম্বরে খেলানোর ব্যাখ্যায় বাবুল বলেন, 'নাঈম ওপেনার হলেও ও তো এসে ৫ বল খেলেছে। প্রথম দুই বল কানেক্ট করতে পারেনি, এরপর একটা ফুলটস ছিল। আমি বলব ভাগ্য আমাদের পক্ষে ছিল না। ফুলটস বলটা এদিক-ওদিক গেলেও তামিম স্ট্রাইক পেত। কিন্তু সোজা বোলারের হাতে গেছে। ভাগ্য পক্ষে না থাকায়ই হয়ত ফলাফল আমাদের পক্ষে আসেনি। এত অল্প ব্যবধানে হারলে কষ্ট তো লাগেই। জেতা ম্যাচই ছিল।'
[caption id="attachment_191230" align="aligncenter" width="780"]
নাঈম শেখ। ফাইল ছবি[/caption]
জাতীয় দলে যিনি 'প্রতিষ্ঠিত' ওপেনার, তাকে কেন ব্যাটিং অর্ডারে এত ডিমোশন? সেই প্রশ্নেরও জবাব মিলেছে বাবুলের বক্তব্যে।
তিনি বলেন, 'নাঈম অবশ্যই ওপেনিং ব্যাটার। কিন্তু ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের একটা ব্যাপার আসে। তামিম আউট হয়ে গেলে নাঈম যাবে- আমাদের এমন পরিকল্পনা থাকে। নাঈম তিন নম্বরেই থাকে। যখন ওরা ভালো খেলতে থাকে আর ওভারও গভীরে যেতে থাকে। তখন ওভারে ১০-১২ রান নেওয়ার মত ব্যাটার আমাদের আছে। পাশাপাশি ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের একটা ব্যাপার থাকে। এজন্য হয়ত নাঈমের ব্যাটিং অর্ডার ওখানে চলে যাচ্ছে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 