-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বিপিএলের চলমান আসরে রাজশাহী কিংসকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি[/caption]
তবে বিষয়টি মোটেও ভালো ঠেকেনি মিরাজের কাছে। নিজস্ব ব্যাপার, বিশেষ করে যা টিম হোটেলের ভেতরের ঘটনা, সেটি এভাবে ‘ভাইরাল’ হওয়ায় ক্ষুব্ধ মিরাজ।
মিরাজের দাবি, সবাই দেখবে বলে তিনি এমনটি করেননি। তাই অনুমতি ছাড়া সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াও ঠিক হয়নি। তিনি বলেন, ‘আমি তো সবাইকে দেখাতে নাচিনি। মুস্তাফিজের সঙ্গে আমি মজা করছিলাম। আর অমনি এটা ছেড়ে দেওয়া হয়েছে ফেসবুকে।’
মিরাজ জানান, ‘বিষয়টা আমার মোটেও ভালো লাগেনি।’
যে মুস্তাফিজকে হাসানোর চেষ্টায় মিরাজ নেচেছিলেন, সেই মুস্তাফিজ সম্পর্কেও সংবাদমাধ্যমের সাথে কথা বলেন তিনি। মুস্তাফিজের সামনে তার ছেলেমানুষি নৃত্য হাস্যরসের সৃষ্টি করলেও দলের আলাপ উঠতেই রাজশাহী কিংসের অধিনায়ক মিরাজ হয়ে গেলেন সিরিয়াস। এ সময় মুস্তাফিজকে তিনি আখ্যা দেন ‘বড় শিকারি’ অর্থাৎ ‘তিমি মাছ’ হিসেবে।
মিরাজ বলেন, ‘ও তো কিং ফিশ, বোঝেন নাই? বড় মাছ। সাগরের বড় মাছ কোনটা? তিমি মাছ। বড় বড় শিকার করে। ও হচ্ছে ডেথ ওভারের কিং ফিশ, নতুন বলেরও কিং ফিশ।’
চোটের বিপক্ষে মাঝের সময়টায় বেশ লড়তে হয়েছিল মুস্তাফিজকে। গত বিপিএলেও নিয়মিত খেলতে পারেননি। তবে এবার মুস্তাফিজের পারফরম্যান্স স্মরণ করিয়ে দিচ্ছে তার আবির্ভাবের সময়টিকে। কাছের এই সতীর্থদের সঙ্গে ভাবনা মিলে যাচ্ছে বলেই রাজশাহী দারুণ সাফল্য পাচ্ছে বলে মনে করেন মিরাজ।
তিনি বলেন, ‘ও এবার অনেক সিরিয়াস বোলিং করছে। অনেক মাথা খাটিয়ে বল করছে। ওর ভাবনার সঙ্গে আমার ভাবনায় অনেক মিলে যাচ্ছে। এ কারণেই আমরা সাফল্য পাচ্ছি।’