-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নাঈম ইসলাম। ফাইল ছবি[/caption]
পারভেজ হোসেনের ৬৮ বলে ৭৬ রান, কুশল মেন্ডিসের ৯১ বলে ১০১ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৪৭ বলে ৭০ রানের ঝড়ো ইনিংসে স্কোরবোর্ডে ৩০৭ রান তোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ।
অপুর বোলিং জাদু শুরু হয় চিরাগকে ফেরানোর পর। রকিবুলের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ার পর অপুর বলে বোল্ড হন চিরাগ। ওই ওভারেই দ্বিতীয় শিকার তুলে নেন অপু। ৩৩ রান করা রকিবুলেরও স্ট্যাম্প উপড়ে ফেলেন।
তৃতীয় শিকার পেতেও বেশি সময় নেননি এই বাঁহাতি স্পিনার। দলীয় ৬২ রানে ইরফান শুক্কুরকে (৭) আউট করেন তিনি। ৬২ রানে চার উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ের মুখে তখন হাল ধরেন নাঈম ও সাব্বির। সাব্বির কিছুটা ইতিবাচক খেললেও দলীয় ৯২ রানে শুভাগতর বলে বোল্ড হন এই ব্যাটার।
তানভিরও নাঈমকে সঙ্গ দিতে পারেননি। দলের অধিনায়ক মাশরাফি নেমে ব্যাট হাতে ছোট ঝড় তোলেন। তবে তা থামিয়ে দেন অপু। ১৬ বলে ৩০ রান করা মাশরাফিকে সাজঘরে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন তিনি।
দুই ওভার পরই ইনিংসে নিজের পঞ্চম উইকেট শিকার করেন অপু। মেহেদী রানাকে আউট করে চলমান ডিপিএলে আরও একবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি। বাকি ব্যাটাররা যখন আসা-যাওয়ার মধ্যে ছিলেন তখন একাই লড়ে গেছেন নাঈম।
শেষ উইকেটে আল-আমিন হোসেনকে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন নাঈম। তবুও রূপগঞ্জ পরাজয় এড়াতে পারেনি। ৮০ রান করা নাঈমকে থামান সৌম্য। ফলে ৮০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোর -
মোহামেডান ৩১০ (ওভার ৪৭.৫)
মাহমুদউল্লাহ ৭০, কুশল মেন্ডিস ১০১, পারভেজ ইমন ৭৬
রানা ৪/৫০
রূপগঞ্জ ২২৭ (ওভার ৪৯.১)
নাঈম ৮০, রকিবুল ৩৩। মাশরাফি ৩০
নাজমুল অপু ৫/৩৫