-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান জড়ো করে স্বাগতিক দল। দলের পক্ষে ২৮ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আব্দুল্লাহ শফিক। ফিনিশিংয়ে মুন্সিয়ানা দেখিয়ে মাত্র ৮ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন ডেভিড ভিসা।
এছাড়া মোহাম্মদ হাফিজ ২৮ বলে ২৮ ও সামিত প্যাটেল ১৮ বলে ২১ রান করেন। ইসলামাবাদের পক্ষে লিয়াম ডওসন ও মোহাম্মদ ওয়াসিম দুটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে আজম খানের ২৮ বলে ৪০ ও অ্যালেক্স হেলসের ২৯ বলে ৩৮ রানের ইনিংসে ভর করে জয়ের পথেই হাঁটছিল ইসলামাবাদ। শেষ ৩ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ২২ রান, শেষ ওভারে ৮। তবে বোলারদের নৈপুণ্যে এই ১৮ বলে মাত্র ১৫ রান খরচ করে লাহোর, তুলে নেয় চারটি উইকেট।
ভিসার করা শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। কিন্তু সেই ওভারে৪ ৪ বল খেলে অলআউট হওয়ার আগে এক রানের বেশি নিতে পারেনি ইসলামাবাদ। শেষপর্যন্ত ১৯.৪ ওভারে ১৬২ রানে গুটিয়ে যায় শাদাব খানের দল।
লাহোরের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন অধিনায়ক শাহীন আফ্রিদি, জামান খান ও হারিস রউফ। ম্যাচসেরা হয়েছেন ভিসা। প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতান্সের মুখোমুখি হবে লাহোর।