-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শূন্যতা পূরণ করতে পারতেন মেহেদী মারুফ। কিন্তু এতদিন সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিয়ে না পারায় অঘোষিত সেমিফাইনালে তিনি একাদশেই নেই। তার বদলে সুযোগ পেলেন নাদিফ চৌধুরী, ষষ্ঠ বিপিএলে এটাই যার প্রথম ম্যাচ!
চলতি আসরে নিজের প্রথম ম্যাচে নামা নাদিফকে ক্রিস গেইলের সঙ্গী হিসেবে দেখে অনেকই অবাক হয়েছিলেন। তবে তার চেয়েও বেশি অবাক হয়েছিলেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, আর সেটি রংপুরের হয়ে নাদিফের বিধ্বংসী শুরু দেখে। যদিও বিলাসী ব্যাটিং করতে গিয়ে ভালো শুরু করেও সাজঘরে ফেরা নাদিফ শেষপর্যন্ত জন্ম দিয়েছেন আক্ষেপের।
দলীয় ৪২ রানে নাদিফ সাজঘরে ফেরার পরই মূলত খেই হারায় রংপুর। শুভাগত হোমের এক ওভারে তিন ছক্কা হাঁকানোর পর বিলাসী শট খেলতে গিয়ে সাজঘরে ফিরেছেন। নাদিফের এমন কাজকে বিদেশি ক্রিকেটারদের সাথে দেশি ক্রিকেটারদের পার্থক্য বলেই চিহ্নিত করলেন মাশরাফি।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মাশরাফি বলেন, ‘হয়তোবা ও (নাদিফ) ওখানে যেটা করতে পারতো, এক নিয়ে পরের ওভারে খেলাটা আরও বড় করতে পারত। এখানে আমাদের ব্যাটসম্যান আর বড় খেলোয়াড়দের মধ্যে চিন্তাভাবনার পার্থক্য। অনেক বড় খেলোয়াড়রা এগুলো করে। এখান থেকে আমাদেরই শিখতে হবে যে কিভাবে খেলা বড় করা যায়।’
তবে নাদিফের সাহসী ব্যাটিং কুড়চ্ছে মাশরাফির প্রশংসা। তিনি বলেন, ‘আজ আমাদের শুরুটা কিন্তু নাদিফ করেছে। ক্রেডিট অবশ্যই নাদিফকে দেওয়া উচিত। নাদিফকে দেখে আমি খুবই সারপ্রাইজ হয়েছি। রুবেলকে ওভার দ্য টপ খেলা, রাসেলকে পুল করা…অফস্পিনে যেভাবে অ্যাটাক করেছে। খু্বই ভালো লেগেছে যে একজন ব্যাটসম্যান পুরো টুর্নামেন্টে খেলেনি কিন্তু আজ এরকম ব্যাটিং করেছে।’
৩১ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান সম্পর্কে মাশরাফি আরও বলেন, ‘অনেকেই চিন্তা করতে পারে যে নাদিফের বয়স হয়েছে, আমাদের কাছাকাছি। কিন্তু এটা ইতিবাচক যে এভাবে ও খেলছে। এভাবে খেলতে থাকলে হয়তোবা আরও অনেক দিন খেলতে পারবে টপ লেভেলে।’