-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
দিনাজপুরে নারী ক্রিকেটারদের লাঞ্ছনা ও যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুরনো কমিটিকে বাতিল ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
সম্প্রতি দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এবং ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে শিক্ষানবিশ নারী ক্রিকেটারকে যৌন হয়রানির অভিযোগ উঠে। মিঠু বিসিবি কর্তৃক নিয়োগ পাওয়া দিনাজপুর জেলার কোচ। অভিযোগ উত্থাপনের পর অবশ্য কোচ এবং নির্বাহী সদস্যের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে।
নারী ক্রিকেটারদের লাঞ্ছনার অভিযোগ উঠার পর ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আন্দোলন করে দিনাজপুর জেলার বিভিন্ন সামাজিক সংগঠন। ৩ সদস্যের তদন্ত কমিটির বিরুদ্ধে চারদিক থেকে অনাস্থা আসলে এবার গঠন করা হয়েছে নতুন তদন্ত কমিটি, যা ৭ সদস্য বিশিষ্ট।
৩ সদস্যের কমিটিতে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান এবং সুব্রত মজুমদার ডলার ও মিলি চৌধুরীকে সদস্য হিসেবে রাখা হয়েছিল। কমিটির প্রতিবেদনে অনেকে আপত্তি দেখালে চাপের মুখে জেলা প্রশাসক মীর খায়রুল আলম নতুন কমিটি গঠন করেন। এক বিবৃতিতে লাঞ্ছনার শিকার ক্রিকেটারের বাবা বলেন, ‘তদন্ত কমিটির দুই সদস্য যথাক্রমে সুব্রত মজুমদার ডলার ও মিলি চৌধুরী প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের সভাপতি ও সহ-সভাপতি। যার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে সেই আবু সামাদ মিঠু একই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক।’
নতুন কমিটির বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করে জেলা প্রশাসক বলেন, ‘এ বিষয়ে লিখিত আপত্তি পাওয়ার পর আজ (রোববার) পূর্বের তদন্ত কমিটি বাতিল করে দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম মাসুদ রানাকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।’