-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মামলায় যুবরাজ ছাড়াও আসামী হয়েছেন তার ভাই যোরাভার সিং এবং যুবরাজের মা শবনম সিংও। জানা গেছে, মামলার বাদী যুবরাজের ভাই যোরাভারেরই স্ত্রী, অর্থাৎ যুবরাজের ভাবী আকাঙ্ক্ষা সিং।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ২১ অক্টোবর আদালতে এই আলোচিত মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছিল। আকাঙ্ক্ষা সিং জনপ্রিয় টিভি সিরিজ বিগ বস ১০ এর প্রতিযোগী ছিলেন, ফলে গ্ল্যামার জগতে তারও রয়েছে বেশ ভালো পরিচিতি।
যদিও মামলার বিষয়ে জানাজানি হওয়ার পর আকাঙ্ক্ষা নিজে এ ব্যাপারে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি, বরং কৌশলে মাইক্রোফোন এড়িয়ে যাচ্ছেন বারবার। তবে আকাঙ্ক্ষার আইনজীবী স্বাতী সিং স্বীকার করছেন মামলার কথা।
তিনি জানান, আকাঙ্ক্ষার শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিকভাবে অত্যাচার করেছেন, আর সাক্ষী হিসেবে নিশ্চুপ থেকে সেই মামলার আসামী দেবর যুবরাজও।
স্বাতী আরও বলেন, গর্ভধারণ করার জন্য আকাঙ্ক্ষার উপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করছিলেন স্বামী যোরাভার ও শাশুড়ি শবনম। জোরপূর্বক এই কাজে নাকি যুক্ত ছিলেন যুবরাজও। বিখ্যাত এই ক্রিকেটারের চোখের সামনে এমন ঘটনা ঘটলেও কোনো প্রতিবাদ করেননি তিনি, ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। আর তাই মামলার আসামী করা হয়েছে তাকেও।
ভারতের জার্সি গায়ে খেলে যাওয়া বয়োজ্যেষ্ঠ ক্রিকেটারদের অন্যতম একজন হলেন যুবরাজ সিং। ক্যান্সারের শিকার হয়েও লড়াকু ও দৃঢ় মনোবলে সুস্থ হয়ে ফিরে এসে যুবরাজ আবারও দাপটের সাথে খেলে যাচ্ছেন ক্রিকেট, দেশকে জিতিয়েছেন পৃথক ফরম্যাটের দু-দুটি বিশ্বকাপ। কিংবদন্তীতুল্য এই ক্রিকেটারের নামে মামলা হওয়ায় তাই অনেকেই বিস্মিত হয়েছেন। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের ভাই যোরভার সিংও দেশটির একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। একইসাথে এতজন তারকার নেতিবাচক খবরে পরিণত হওয়া শিরোনাম তাই ভারতে আলোচিত হচ্ছে 'হট টপিক' হিসেবে।