-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অনুশীলনের সময় মাহমুদউল্লাহ ও শরিফুল।[/caption]
ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেললেও টেস্ট দলে নেই মাহমুদউল্লাহ। অন্যদিকে ওয়ানডে স্কোয়াডে থাকলেও, একাদশে জায়গা হয়নি শরিফুলের। কারণ কম অভিজ্ঞতা। সদ্য সমাপ্ত এই সিরিজের স্মৃতিকে পেছনে ফেলে আপাতত সামনের দিকে নজর এই দুই ক্রিকেটারের। আপাতত ব্যস্ত সময় পার করছেন নিউজিল্যান্ড সফরের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে।
বৃহস্পতিবার একাডেমি মাঠের ১৯ নম্বর পিচে ব্যাট হাতে নিজেকে ঝালাতে দেখা যায় মাহমুদউল্লাহকে। আর তাকে সঙ্গ দিয়ে বল হাতে নিজেকে শান দেন শরিফুল। অনেকটা সময় রিয়াদকে বোলিং করেন তিনি। এরইমাঝে রিয়াদের টিপসও মেলে পঞ্চগড়ের এই স্বপ্নবাজের।
অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শরিফুলের জন্য নিউজিল্যান্ড সফরটি হতে পারে বড় সুযোগ। একাদশে জায়গা পাওয়ার সম্ভবনাও কম নয়। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সাউথ আফ্রিকা,নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে খেলার অভিজ্ঞা রয়েছে তার। কিউই যুবাদের সঙ্গে ওদেরই মাটিতে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন শরিফুল। তাই এদিক দিয়ে চিন্তা করলে নিউজিল্যান্ডে শরিফুলের অভিষেক হয়েও যেতে পারে।
চলমান ক্যারিবী সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন শরিফুল। খেলতে না পারলেও সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে মিলেছে অনেক পরামর্শ। এমনকি অনুশীলনে মাহমুদউল্লাহর কাছ থেকেও মিলেছে অনেক মূল্যবান বার্তা।
বিডিক্রিকটাইমকে শরিফুল বলেন, 'মাহমুদউল্লাহ ভাই আমাকে দেখে বলল যে নিউজিল্যান্ডে লাইন এবং লেন্থ খুব গুরুত্বপূর্ণ, ওখানে ট্রু উইকেটে আউট সাইড অব-অফ স্ট্যাম্প ওয়াইড হলেই বাউন্ডারি হবে, আউটফিল্ড ফাস্ট। প্রতিটা বল মনোযোগ দিয়ে করতে হবে। তামিম ভাইও ভাল পরামর্শ দেয়। রিয়াদ ভাই আর তামিম ভাই একই পরামর্শ দেয়। চট্টগ্রামে সবারে সঙ্গে ছিলাম সাকিব ভাই নেটে বলেছিল ভাল হচ্ছে চালিয়ে যেতে বলেছে ফিটনেসের দিকে নজর দিতে বলেছে।'
তাছাড়া বোলিং কোচ ওটিস গিবসনও তাকে নিয়ে আলাদা করে কাজ করছেন বলে জানালেন শরিফুল। পাশাপাশি সিনিয়র পেসারদের কাজ থেকেও যথেষ্ঠ সহযোগীতা পেয়ে আসছেন বাঁহাতি এই পেসার। তিনি আরও জানান,





