-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অর্ধ-শতক হাঁকিয়ে প্রথম দিন শেষ করার পর দ্বিতীয় দিন রাভাল তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে তিনিই এলেন। এসে জানালেন জয় তুলে নিজের স্মৃতিময় ম্যাচটি ইতির প্রত্যাশা।
রাভাল বলেন, ‘শতক হাঁকানোটা দারুণ ছিল। তবে তারচেয়েও দারুণ ছিল টমের (লাথাম) সাথে বড় জুটি গড়াটা। আমরা দিনশেষে ভালো একটি অবস্থানে রয়েছি। আশা করি ম্যাচটি জয় দিয়ে শেষ করতে পারব।’
তিনি বলেন, ‘টম দারুণ পারফরম্যান্স করছে। শ্রীলঙ্কার বিপক্ষেও সে দেড়শ রানের (দুটি) ইনিংস খেলেছে এবং সার্বিকভাবে এটি এমন কিছু যেভাবে আমি আমার খেলাটাকে এগিয়ে নিতে চাই।’
১৭তম ম্যাচে খেলতে নামার আগে টেস্টে ৭টি অর্ধ-শতক হাঁকিয়েছেন রাভাল, তবু কাঙ্ক্ষিত শতকের দেখা পাওয়া যাচ্ছিল না। অবশেষে সেটি ধরা দেওয়ায় প্রত্যয় ব্যক্ত করলেন রান-ফোয়ারার প্রদর্শনী ধরে রাখার, ‘আশা করি আমি সিরিজের বাকি অংশেও এমন পারফর্ম করতে পারব, এবং সামনের আরও অনেক ম্যাচেও।’- বলেন তিনি।
আর ক্যারিয়ারের প্রথম শতককে রাভাল দেখছেন ভালো কিছুর শুরু হিসেবে। অর্থাৎ, আগামী দিনগুলোতে দলকে আরও এমন ইনিংস উপহার দিতে চান ১৩২ রান করে মাহমুদউল্লাহ রিয়াদের শিকার হয়ে সাজঘরে ফেরা রাভাল, ‘আশা করি ভালো কিছুর শুরু হল এবার। ইনিংস গড়ে তোলার দিকে আমি মনোযোগ দিয়েছি। দলের জন্য বড় ইনিংস খেলতে চেয়েছি। গত কিছু সপ্তাহ আমি এ নিয়ে কাজ করেছি, সুফল পেয়ে ভালো লাগছে।’