-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
যদিও বিপিএলে অর্থাৎ টি-২০ ফরম্যাটে খেলে গিয়েই ওয়ানডে ও টেস্টে বাংলাদেশ কেমন পারফরম্যান্স করবে সেই প্রশ্ন থাকছেই। বিশেষত নিউজিল্যান্ডের অচেনা কন্ডিশনে ভালো করা এশিয়ার দেশগুলোর জন্য একটু দুরূহই।
তবে বাংলাদেশি পেসার রুবেল হোসেন মনে করেন, কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে নিউজিল্যান্ডে ভালো করবেন বাংলাদেশের পেসাররা।
তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে আমরা অনেক সফর করেছি। ওখানে দেখেছি কেমন উইকেট হয়। মাঝে মাঝে ব্যাটিং সহায়ক উইকেটও হয়। তো আমার কাছে মনে হয় খুব ভালোই হবে।’
কন্ডিশনে অনভ্যস্ততা থাকলেও ম্যাচ খেলার ধারাবাহিকতা কিংবা ‘ব্যস্ততা’ ইতিবাচক হয়েই কাজ করবে বলেই বিশ্বাস রুবেলের, ‘ওখানে আমাদের সবাই সিরিয়াসলি প্র্যাকটিস করবে। ওই কন্ডিশন আর আমাদের কন্ডিশন তো এক না। প্লাস পয়েন্ট যে আমরা সবাই খেলার ভেতর আছি। এটা খুব কাজে দিবে।’
তিনি বলেন, ‘ম্যাচ খেলার ভেতর থাকলে ছন্দ থাকে। মনোযোগ এবং বাকি সব কিছু বেশ ভালো থাকে।’
এ সময় নিজের বোলিং প্রসঙ্গেও কথা বলেন তিনি। তার ভাষ্য, ‘ডেথ বোলিংয়ে আমাকে আরো মনোযোগ রাখতে হবে। ওই সময়গুলো বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাচের জন্য। ডেথ বোলিংয়ে আমাকে আরো সিরিয়াস হতে হবে।’
চিটাগং ভাইকিংসকে হারিয়ে তার দল ঢাকা ডায়নামাইটস উঠেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। ঐ ম্যাচে জয়ের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘এখন ডু অর ডাই ম্যাচ। জিততেই হবে এমন একটা ব্যাপার। (এলিমিনেটর ম্যাচ প্রসঙ্গে) আমার মনে হয় প্রথম দিকে ওরা (চিটাগং) কুইক রান করে ফেলেছিল। আমাদের মিডলওভারে সাকিব ভাই, নারাইন চমৎকার তিন চারটা ওভার করেছে। আমার কাছে মনে হয়ছে এটাই আমাদের টার্নিং পয়েন্ট।’
এ সময় রুবেল নিজের বোলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘ম্যাচ যেটাই আছে (বিপিএলে), সেগুলো ঠিকমতো খেলতে হবে। বিপিএলে আমার বোলিং নিয়ে খুশি।’