-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

করোনাভাইরাসের টিকা যেখানে এখনও অনেক দেশের কাছে সোনার হরিণের মতো সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে টিকা নিয়েছেন অনেক মানুষ। এমনকি টিকা গ্রহণ করেছেন ক্রিকেটাররাও। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে ক্রিকেটারকে টিকা দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকা নিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম এবং তার সহ-ধর্মিণী। বাংলাদেশের মানুষদের টিকা নেওয়ার ব্যবস্থা করে দেওয়ায় নিউজিল্যান্ডের গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন তামিম। সেই সাথে এটিও জানিয়ে রাখলেন যে টিকাই ভবিষ্যৎ।
“আমি মনে করি এটাই (টিকা) ভবিষ্যৎ। কোন না কোন পর্যায়ে এটি আপনাকে নিতেই হবে। জাতি হিসেবে, আমাদের দেশ অসাধারণ কাজ করেছে। আমাদের প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা নিয়ে আগে থেকেই সব ব্যবস্থা করেছেন। তিনি অসাধারণ কাজ করেছেন। জাতি হিসেবে আমরা খুবই সৌভাগ্যবান। শুধু ক্রিকেটাররাই না, দেশের সকল শ্রেণীর লোক টিকা নিতে পারছে। সেটিও আবার বিনামূল্যে।”
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ যা করেছে, তা নিয়ে আমি গর্বিত। আমি নিশ্চিত অন্য দেশও এটি অনুসরণ করবে। আগে হোক কিংবা পরে, সবাইকে টিকা নিতে হবেই।”
টিকা নিয়ে পার্শ্ব-প্রতিক্রিয়ার কথাও শোনা গিয়েছিল। ক্রিকেটারদের মধ্যেও দেখা গিয়েছে এই পার্শ্ব-প্রতিক্রিয়া। তবে টিকা নেওয়ার পর কোন ধরণের সমস্যার সম্মুখীন হননি বলে জানান তামিম।
“আমি ব্যক্তিগতভাবে টিকা নিয়েছি। কোন ধরণের সমস্যায় পড়েনি। দারুণ ছিল সবকিছু।” 