-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টেস্ট শুরুর আগে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ছিল বাংলাদেশের। ম্যাচের প্রথম দিন ব্যাটিং প্রস্তুতিটা সেরেছে বাংলাদেশ দল। তবে প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা পুরোপুরি নিজেদের ঝালাই করে নিলেও বৃষ্টির বাগড়ায় বোলাররা পুরোপুরি নিজেদের ঝালাই করে নিতে পারেনি। বৃষ্টির কারণে মাত্র ১২ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন টাইগার বোলাররা। তবে মুস্তাফিজ-খালেদদের নিয়ে চিন্তিত নন দলের কোচ কোর্টনি ওয়ালশ। বোলারদের ফিটনেস লেভেল নিয়ে সন্তুষ্ট তিনি।
প্রস্তুতি ম্যাচে বোলাররা পর্যাপ্ত ওভার বোলিং করতে না পারায় হতাশা প্রকাশ করে সাবেক ক্যারিবিয়ান কিংবদন্তি ফাস্ট বোলার বলেন, "আমরা একটু হতাশ ম্যাচটা পুরো খেলতে না পেরে। তবে বোলারদের ফিটনেসের ব্যাপারটা আমাকে আশাবাদী করেছে। এখন টেস্ট ম্যাচ খেলার মতো স্কিল মাঠে প্রদর্শন করতে হবে তাদের।"
বৃষ্টির কথা আগে থেকেই জানতো খেলোয়াড়রা। তাই তারা নিজেদের সেভাবেই প্রস্তুত করেছে। তবে ম্যাচে দ্বিতীয় স্পেলে বোলাররা কেমন করে এটা দেখার সুযোগ না পাওয়ার আফসোস করেছেন কোচ, "যদিও ম্যাচ প্র্যাকটিস আর নেট বোলিং এক নয়, তবু আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জেনে আমরা আগে থেকেই নিজেদের ঝালিয়ে নিয়েছি। তবে বোলাররা নিজেদের দ্বিতীয় স্পেলে এসে কেমন করে, এটা দেখতে পারলে ভালো হতো।"
নিউজিল্যান্ডের কন্ডিশনে স্বাগতিকদের বিপক্ষে ভালো করার জন্য দলের বোলারদের সাফল্যের একটি সূত্র বেঁধে দিয়েছেন টাইগার পেসারদের বোলিং কোচ। তিনি রাহি-এবাদতদের বলেছেন যে যতটা সম্ভব ধারাবাহিকতা বজায় রেখে বোলিং করতে। পাশাপাশি সঠিক জায়গায় বল করার ক্ষেত্রেও গুরুত্ব আরোপ করছেন কোচ।
বোলারদের সঙ্গে অনুশীলনে কন্ডিশন ও পরিস্থিতি মাথায় রেখে বল করা নিয়েই কাজ করেছেন জানিয়ে ওয়ালশ বলেছেন, "এখানে উইকেট স্পিন সহায়ক নয়। আমরা সেটা মাথায় রেখেই অনুশীলন করেছি। পেসাররাই এখানকার কন্ডিশনে ভালো করতে পারবে বলে আশাবাদী আমি। আশা করছি, পেসারদের কেউ কেউ ভালো কিছু করবে আর বাংলাদেশ দলকে দারুণ কিছু এনে দেবে।"