-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের মেয়েরা। স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতেই শারমিন সুলতানা বিদায় নেন। দ্বিতীয় উইকেটে দুই অভিজ্ঞ ব্যাটার মুর্শিদা খাতুন ও নিগার ৮২ রানের জুটি গড়েন। ৪১ রান করে রান আউট হন মুর্শিদা। দ্রুত মাঠ ছাড়েন ফারজানা আক্তার পিংকিও। ১০৫ রানে ৩টি উইকেট হারায় বাংলাদেশ।
চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারিকে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন নিগার। ৫২ বলে ৪৫ রান করে সোবহানা আউট হলে ভেঙে যায় এই জুটি। লতা মন্ডলকে সাথে নিয়ে ইনিংসের শেষ পর্যন্ত খেলেন নিগার। তুলে নেন সেঞ্চুরি।
১৩১ বলে সেঞ্চুরি স্পর্শ করেন নিগার। ১৩২ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি। নিগারের ইনিংসটিতে ছিল ৮টি চার ও ১টি ছক্কা। অপরপ্রান্তে লতা মন্ডল অপরাজিত থাকেন ১৬ বলে ২৫ রান করে। তিনি ১টি ছক্কা ও ১টি চার হাঁকান।
নির্ধারিত ৫০ ওভারে ৪টি উইকেট হারিয়েছে বাংলাদেশ সংগ্রহ ২৩৬ রান।
লড়াকু সংগ্রহের জবাবে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। দলটির পক্ষে একাই লড়াই করেন আন্নেক বসচ। তিনি ছাড়া আর কেউই বাংলাদেশি বোলারদের রুখে দিতে পারেনি। এই ব্যাটার করেন ৮১ বলে ৬৩ রান। তার কল্যাণে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করতে পারে ১২৬ রান। ফলে বাংলাদেশ পেল ১১০ রানের বিশাল জয়।
বাংলাদেশের পক্ষে ফাহিম ২৯ রান খরচায় নেন ৪টি উইকেট। সালমা খাতুন ১০ ওভারে ৩টি মেডেনসহ মাত্র ১৯ রান খরচায় নেন ২টি উইকেট।
এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।