-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দ্বিতীয় ওয়ানডেতে নিগাররা পেয়েছেন ৭ উইকেটের জয়।[/caption]
মঙ্গলবার (৬ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান জড়ো করে সিনালো জাফতার দল।
দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন ওপেনার অ্যান্দ্রি স্টেইন। ১১৮ বলের মোকাবেলায় তিনি ক্রিজে টিকে ছিলেন ৩৮.৩ ওভার। এছাড়া ৫৮ বলে ৪২ রান করেন আন্নেকে বস।
বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন নাহিদা আক্তার ও ঋতু মণি।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার শারমিন সুলতানাকে হারিয়ে ফেলে বাংলাদেশ। ২১ রান করে বিদায় নেন আরেক ওপেনিং ব্যাটার মুর্শিদা খাতুনও। থিতু হতে পারেননি ফারজানা হকও।
তবে প্রতিরোধ গড়ে তোলেন নিগার। তার অধিনায়কোচিত ইনিংসে দল হেসেখেলেই ভিড়ে জয়ের বন্দরে। ১৩৫ বলের মোকাবেলায় ১০১ রান করে অপরাজিত থাকেন নিগার, হাঁকিয়েছেন ১১টি চার। ৬৯ বলে ৪৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রুমানা আহমেদ। তিনি হাঁকিয়েছেন ৪টি চার। বাংলাদেশ জয় নিশ্চিত করে ৭ উইকেট ও ২৭ বল হাতে রেখেই।
প্রোটিয়া নারীদের পক্ষে একটি করে উইকেট শিকার করেন খায়াকাজি মাথে, মাইকেলা অ্যান্ড্রুস ও আন্নেকে বস।
দুর্দান্ত শতকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের নিগার সুলতানা।
সংক্ষিপ্ত স্কোর
টস : দক্ষিণ আফ্রিকা প্রমীলা ইমার্জিং দল
দক্ষিণ আফ্রিকা প্রমীলা ইমার্জিং দল : ১৯৬/৮ (৫০ ওভার)
স্টেইন ৮০, আন্নেকে ৪২
ঋতু ২৫/৩, নাহিদা ৩৫/৩
বাংলাদেশ প্রমীলা ইমার্জিং দল : ১৯৭/৩ (৪৫.৩ ওভার)
নিগার ১০১*, রুমানা ৪৫*
আন্নেকে ৩১/১, অ্যান্ড্রুস ৩৩/১
ফল : বাংলাদেশ প্রমীলা ইমার্জিং দল ৭ উইকেটে জয়ী
সিরিজ : বাংলাদেশ প্রমীলা ইমার্জিং দল ২-০ ব্যবধানে এগিয়ে।