-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

করোনার কারণে এবার মাঠে গড়ায়নি বিপিএল। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বিপিএলের আমেজের কমতি ছিল না। বরং অনেকে বিপিএলের চেয়েও সফল ভাবছেন পাঁচ দলের টুর্নামেন্টটিকে। সব মিলিয়ে অনানুষ্ঠানিকভাবে বিপিএলের মতই গণ্য হচ্ছে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি কাপ।
এর আগে বিপিএলের চারটি আসরের ফাইনাল জেতা মাশরাফি চোট সারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাঝপথে খেলার জন্য প্রস্তুত হয়ে ওঠেন। লটারি-ভাগ্যে তাকে দলে ভেড়ায় জেমকন খুলনা। দলটির পেস আক্রমণভাগকে নেতৃত্ব দিলেও এবার অবশ্য দলীয় অধিনায়ক ছিলেন না তিনি। তবে কাগজে-কলমে মধিনায়ক হয়ে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ যেকোনো পরামর্শর জন্য ছুটে আসতেন মাশরাফির কাছেই।
আরও এক ফাইনালে আরও একবার যেহেতু চ্যাম্পিয়ন, মাশরাফি কি তাহলে দলের জন্য 'লাকি চার্ম'? সঞ্চালকের এমন আখ্যাতে অবশ্য আপত্তি মাশরাফির।
তিনি বলেন, 'না। মহান আল্লাহকে ধন্যবাদ। ঘরোয়া ক্রিকেটে আমি যেমনই খেলি সবসময় চ্যাম্পিয়ন হয়ে যাই। বিশেষ করে যখন ফাইনালে খেলি।'
রিয়াদ অবশ্য মাশরাফিকে কৃতিত্ব দিতে কোনো কার্পণ্য করেননি। শিরোপাজয়ী দলের অধিনায়ক জানান, 'ছেলেদের ধন্যবাদ জানাই। বিশেষ করে মাশরাফিকে। মাশরাফি অনেক সাহায্য করেছেন। তার ক্যারিয়ারের অভিজ্ঞতা আমাকে সিদ্ধান্তগুলো নিতে অনেক সহায়তা করেছে। তাকে নিজেদের দলে পেয়েছি বলে আমি অনেক খুশি।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 