-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
টেস্টে দলটির নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারও আছেন বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ানোদের দলে। হোল্ডারের নেতৃত্বভার তাই দেওয়া হয়েছে ব্রাথওয়েটের কাঁধে। টেস্ট সিরিজ শুরুর আগে ব্রাথওয়েট বাংলাদেশকেই ফেভারিট বলে মেনে নিয়েছিলেন। তবে চট্টগ্রাম টেস্ট জয়ের পর ঢাকা টেস্টের আগে নিজ দলের শক্তিমত্তার কথাই বেশি উচ্চারিত হল তার কণ্ঠে।
ঢাকা টেস্ট শুরুর আগেরদিন বুধবার (১০ ফেব্রুয়ারি) ব্রাথওয়েট বলেন, 'আমি বলতে চাই না এটা দুর্বল একটি দল। আমি বিশ্বাস করি, দলের সবাই-ই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজ ঠিকঠাকভাবে করার সামর্থ্য রাখে। যার কারণে আমার উপর বাড়তি কোনো চাপ নেই।'
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ব্রাথওয়েট। এর আগে আলো ছড়িয়েছিলেন প্রস্তুতি ম্যাচেও। তিনি একাই ভালো করছেন- এমন নয়। দলের বাকিরাও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। অধিনায়ক তাই অনেকটাই নির্ভার।
ব্রাথওয়েট বলেন, 'একজন ওপেনার হিসেবে এখন আমার দায়িত্ব দলের ইনিংসের ভিত গড়ে দেওয়া। দল হিসেবে আমরা খুব বেশি দূর এগিয়ে যেতে চাই না। আমরা মাঠে পারফর্ম করতে চাই। জয় আমাদের দলটার জন্য অনেক বড় অর্জন। প্রথম টেস্ট জিতে সবাই অনেক খুশি, তবে পরের পাঁচ দিনেই এখন সবার মনোযোগ।'