-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ক্রিকেট থেকে অনেকটাই নির্বাসিত থাকা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য উইন্ডিজকে আমন্ত্রণ জানানো-পূর্বক সফরকারী ক্রিকেটারদের দেওয়া হয়েছিল লোভনীয় প্রস্তাব। তাতেও মন গলেনি অনেক সিনিয়র ক্রিকেটারের। ক্রিস গেইল কিংবা কার্লোস ব্র্যাথওয়েটের মতো তারকা ক্রিকেটাররা দলের সফরসঙ্গী হননি।
পুরো সফর জুড়েও দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা ছিল বিবর্ণ। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর পাকিস্তানের কাছে তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচেও হেরেছে উইন্ডিজ। এবার জয়-পরাজয়ের ব্যবধান ৮ উইকেট।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে উইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান (৪৩ বল) আসে আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে। ১৮ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ রামদিন। এছাড়া ৩১ রান (২৫ বল) আসে মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে।
পাকিস্তানের পক্ষে শাদাব খান দুটি এবং মোহাম্মদ নেওয়াজ, উসমান খান ও ফাহিম আশরাফ একটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে পাকিস্তান। উইন্ডিজের ছুঁড়ে দেওয়া লক্ষ্যটি যে মামুলী, ফখর-বাবররা সেটি বুঝিয়ে দিয়েছেন ইনিংসের একদম শুরু থেকেই। মারকুটে ব্যাট চালানো ফখর জামান ১৭ বলে ৪০ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার বাবর আযম নিজের মতো করে খেলতে থাকেন। এতে একদিকে উইন্ডিজের উপর চাপ সৃষ্টি হয়, অন্যদিকে কাছে আসতে থাকে পাকিস্তানের জয়। ৪০ বলে ৫১ রান করে বাবর বিদায় নিলে দলের জয়ের ক্যানভাসে তুলির শেষ আঁচড়টুকু আঁকেন হুসাইন তালাত ও আসিফ আলী। দুজনের (যথাক্রমে) ৩১ ও ২৫ রানের ইনিংসে পাকিস্তান জয়ের বন্দরে পৌঁছায় ১৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। আরেক ওপেনার বাবর জামান হয়েছেন সিরিজ-সেরা।
সংক্ষিপ্ত স্কোর
উইন্ডিজ ১৫৩/৬ (২০ ওভার); ফ্লেচার ৫২, রামদিন ৪২*, স্যামুয়েলস ৩১; শাদাব ২৭/২
পাকিস্তান ১৫৪/২ (১৬.৫ ওভার); বাবর ৫১, ফখর ৪০, তালাত ৩১; এমরিট ২৪/১
ফল- পাকিস্তান ৮ উইকেটে জয়ী
সিরিজ- পাকিস্তান ৩ - ০ উইন্ডিজ