-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নিদাহাস ট্রফি শিক্ষা দিয়েছে: শঙ্কর[/caption]
নিদাহাস ট্রফি নিয়ে বিজয় শঙ্কর বলেন, ‘‘নিদাহাস ট্রফি আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি শিখেছি, কী ভাবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়। বাইরের কোনও ব্যাপারকে আমার জীবনে আর প্রভাব ফেলতে দিতে চাই না। শিখেছি, যে কোনও পরিস্থিতিতে কী ভাবে শান্ত থাকা যায়। জীবনের ওঠা-পড়া নিয়ে মাথা ঘামানো ছেড়ে দিয়েছি।’’
শেষ ওভারে যখন অধিনায়ক আপনার হাতে বল তুলে দেন, তখন কী মনে হচ্ছিল? এমন একটি প্রশ্নের জবাবে বিজয়ের বলেন, ‘‘আমি মানসিক ভাবে তৈরি ছিলাম চ্যালেঞ্জ নিতে। ৪৩-৪৪ ওভার থেকেই নিজেকে বলছিলাম, আমাকে যে কোনও সময় বল করতে হবে। তাই মানসিক প্রস্তুতিটা ছিল। ধরে নিয়েছিলাম, শেষ ওভারে ১২-১৫ রান হাতে নিয়ে বল করতে হবে।’’
এদিকে শেষ ওভার করার আগে তিনি যে বুমরার পরামর্শও পেয়েছিলেন সেই বিষয়টি নিয়েও তিনি কথা বলেছেন, ‘‘বুমরা আমাকে এসে বলে, রিভার্স সুইং হচ্ছে। আমি তাই চেষ্টা করেছিলাম, স্টাম্প টু স্টাম্প বল করতে। আমি কোনও রকম চাপে ছিলাম না। ওদের আট উইকেট পড়ে গিয়েছিল। তাই জানতাম, আমাদেরও জেতার সুযোগ আছে।’’
আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজকে। তাই এই সিরিজকে ভারতীয় ক্রিকেটারেরা গুরুত্বের সাথেই দেখছেন।
এদিকে নাগপুরে শ্বাসরুদ্ধকর জয় পাওয়ার পরে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটারেরা গভীর রাতে একের পর এক টুইট করছেন। কোহালি লিখেছেন, ‘‘দুর্দান্ত পারফরম্যান্স। অসাধারণ টিমওয়ার্ক।’’ যশপ্রীত বুমরার টুইট, ‘‘বিশাল একটা জয় পেল দল। এই জয়ের অংশ হতে পেরে আমি ভীষণ উত্তেজিত।’’
তবে এখনি আবেগে ভাসতে রাজি নন বিজয় শঙ্কর, এমন্টাই জানিয়েছেন তিনি।