-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সনৎ জয়সুরিয়া[/caption]
আইসিসির আচরণ বিধি ভঙ্গের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন জয়সুরিয়া। যখন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তখন তিনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান ছিলেন। নিজের বিরুদ্ধে থাকা সকল অভিযোগ অস্বীকার করেন এই সাবেক ক্রিকেট। এই বিষয়ে তদন্ত আইসিসিকে সাহায্যও করতে অপারগতা প্রকাশ করেন তিনি। আকসু জয়সুরিয়ার মুঠোফোন দেখতে চাইলেও তিনি দেখাতে রাজি হয়েছিলেন না। সেই নিষেধাজ্ঞার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতেই ক্রিকেটে পেশাদার চাকরি পেতে বেশি অপেক্ষা করতে হলো না বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের মালগ্রেভ ক্লাব তাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এই নিয়োগের পেছনে অবশ্য হাত আছে আরেক শ্রীলঙ্কান ক্রিকেটারের। সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার তিলাকরত্নে দিলশানের মধ্যস্ততায় এই চাকরি পেয়েছেন ৫১ বছর বয়সী জয়সুরিয়া।
দিলশান উক্ত ক্লাবের একজন খেলোয়াড়। অবসরের পরে আবার ক্রিকেটে ফেরা দিলশান আসন্ন মৌসুমেও ম্যালগ্রেভের পক্ষে খেলবেন তিনি। এই ক্লাবে খেলবেন আরও এক সাবেক লঙ্কান ক্রিকেটার, উপুল থারাঙ্গা। দিলশানই ক্লাব কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছিলেন জয়সুরিয়াকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। দিলশানের প্রস্তাব তারা সাদরে গ্রহণও করেছেন।
প্রসঙ্গত, জয়সুরিয়ার ২২ বছরের খেলোয়াড়ি জীবনে ছিল নানান অর্জনে পরিপূর্ণ। তিনি ১১০টি টেস্ট ও ৪৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার পক্ষে বিশ্বকাপ জয় করেন এই সাবেক অলরাউন্ডার।