-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টিম আবুধাবি। ব্যাটিংয়ে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন পুনে ডেভিলসের টম কোহলার-ক্যাডমোর। যদিও আরেক ওপেনার কেনার লুইস ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফিরে যান। ৭ বলে ৫ রান করে ওবেদ ম্যাকয়ের বলে বিদায় নেন কেনার।
চ্যাডউইক ওয়ালটনকে সাথে নিয়ে টম যোগ করেন ৪৬ রান। ইনিংস বড় করতে পারেননি ওয়ালটন। ১ চার আর ২ ছকা হাঁকানোর পর বিদায় নেন রোহান মুস্তাফার বলে। ১৪ বলে ২৩ রান করেন তিনি। এরপর ৬ বলে ৯ রান করে ম্যাকয়ের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে বিদায় নেন ডেভিস।
তবে অব্যহত থাকে টম কোহলার-ক্যাডমোরের ঝড়। ডেভন থমাসকে সাথে নিয়ে ৫১ রানের জুটি গড়েন তিনি। ৯ বলে ২১ রান করে রানের গতি বাড়াতে সহায়তা করেন থমাসও। শেষ ওভারের পঞ্চম বলে থমাস আউট হলে ক্রিজে আসেন নাসির। যদিও কোনো বল মোকাবেলা করেননি তিনি। ১০ ওভারে ১২৯ রান করে ইনিংস সমাপ্ত করে পুনে ডেভিলস। ২৫ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন কোহলার-ক্যাডমোর। ৫ টি করে চার ও ছক্কা মেরেছেন তিনি। বল হাতে দুর্দান্ত ছিলেন ম্যাকয়। দুই ওভারে মাত্র ৯ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন এ পেসার।
জবাব দিতে নেমে ঝড় তোলেন পল স্টার্লিং। সেই ঝড় দীর্ঘস্থায়ী হয়নি। ৯ বলে ২৩ রান করে হার্ডার ভিলজোয়নের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরত যান তিনি। স্টার্লিংয়ের বিদায়ের পরের ওভারেই ক্রিস গেইলও বিদায় নেন। ইউনিভার্স বস করেন ৮ বলে ৯ রান। পরের ওভারে লুক রাইট ফিরে গেলে চাপে পড়ে টিম আবুধাবি। যদিও দলের রানের চাকা সচল রাখেন জো ক্লার্ক। ১৩০ রানের লক্ষ্যের মধ্যে ৭১ রান সংগ্রহ হয়ে যায় প্রথম ৫ ওভারে
ষষ্ঠ ওভারে আক্রমণে আসেন নাসির। তার ছয়টি বলই মোকাবেলা করেন বেন ডাকেট। চার দিয়ে স্বাগত জানানোর পর টানা দুই ছক্কা মারেন ডাকেট। প্রথম তিন বলে রান দেন ১৬। সব মিলিয়ে ঐ ওভারে ১৯ রান দেন নাসির। এরপর আর বোলিংয়ে আসেননি তিনি।
পরের ওভারে ভিলজোয়েন টানা দুই বলে ক্লার্ক আর ডাকেটের উইকেট তুলে নিলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। তবে ঐ ওভারের শেষ তিন বলে এক ছক্কা আর এক চারের সুবাদে ১২ রান নিয়ে পুনে ডেভিলসের আশা মিলিয়ে দেন জেমি ওভারটন। আমিরের করা পরের ওভারে হাঁকান তিন চার। নবম ওভারে আনসারির প্রথম দুই বলে দুই ছক্কা ও তৃতীয় বলে জয়সূচক রান নেন তিনি। ১১ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন ওভারটন।
তিন ম্যাচের মধ্যে একটি ম্যাচে জিতেছে নাসিরের পুনে ডেভিলস। ২ পয়েন্ট ও -১.৬৭ নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে তারা। আজ রাত দশটায় কালান্দার্সের বিপক্ষে ডেকান গ্ল্যাডিয়েটর্স বড় ব্যবধানে পরাজিত হলে দুইয়ে ওঠার সম্ভাবনা থাকবে টিম আবুধাবির। পুনে ডেভিলসের সমান দুই পয়েন্ট তাদেরও, নেট রান রেট -০.৪১৮। আরেক দল ডেকান গ্ল্যাডিয়েটর্সের নেট রান রেট -০.১২৫।
সংক্ষিপ্ত স্কোর: পুনে ডেভিলস ১২৯/৪, ১০ ওভার
কোহলার-ক্যাডমোর ৬১*, ওয়ালটন ২৩, থমাস ২১
ম্যাকয় ২/৯, মুস্তাফা ১/২৬
টিম আবুধাবি ১৩০/৫, ৮.৩ ওভার
ওভারটন ৩৮, ক্লার্ক ২৯, স্টার্লিং ২৩
ভিলজোয়েন ৩/৩৬, রাজা ১/১১, কারান ১/১৮




