-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নেপালের মেয়েদের দেয়া ৫১ রানের লক্ষ্য বাংলাদেশ টপকে গেছে মাত্র ৮ ওভারেই। নির্ধারিত ২০ ওভারের ৭৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন আয়েশা রহমান ও মুর্শিদা খাতুন। আয়েশা ২২ বলে ২৬ এবং মুর্শিদা ২৪ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।
তার আগে পোখারা রঙ্গশালা মাঠে টস জিতে স্বাগতিক নেপালকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। স্কোরকার্ডে রান যোগ হওয়ার আগেই বিদায় নেন স্বাগতিক ওপেনার শ্রেষ্ঠা। তাকে বোল্ড করেন পেসার জাহানারা আলম। দলীয় ৭ রানে আরেক ওপেনার সীতা রানা মাগারকেও বোল্ড করেন এই ডানহাতি পেসার।
পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন সনু খাড়কা ও রুবিনা ছেত্রী। দলীয় ২৭ রানে সনুকে রাবেয়ার তালুবন্দী করান ফাহিমা খাতুন। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ১২ রান। ৪১ রানে চতুর্থ উইকেটের পতন ঘটান রাবেয়া খান। ২৯ বলে ১৩ রানে ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন রুবিনা।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিক মেয়েরা। মাত্র ১০ রানের মধ্যে ৭ উইকেট হারিয়েছে তারা। রাবেয়া একাই শিকার করেছেন ৪টি উইকেট। ৪ ওভারের দুইটিই মেডেন দিয়ে খরচ করেছেন মাত্রর ৮ রান। এছাড়া জাহানারা ২টি এবং সালমা খাতুন, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন ১টি করে উইকেট নিয়েছেন।
নির্ধারিত ২০ ওভারের ৪ বল বাকি থাকতেই নেপালের মেয়েরা অলআউট হয়েছে মাত্র ৫০ রানে। জয়ের জন্য সালমার দলের প্রয়োজন ২০ ওভারে ৫১ রান।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল ৫০/১০ ( ১৯.২ ওভার)
রুবিনা ১৩, সনু ১২, ইন্দু বার্মা ১০;
রাবেয়া ৪-২-৮-৪, জাহানারা ৩-১-২-২, ফাহিমা ৪-০-৮-১, সালমা ৪-১-১০-১, নাহিদা ২.২-০-১০-১।
বাংলাদেশ ৫১/০ ( ৭.৪ ওভার)
আয়েশা ২৬*, মুর্শিদা ২৩*;
বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে 