-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গত ২২ ফেব্রুয়ারি ভাসকে শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কিন্তু বেতন নিয়ে সন্তুষ্ট না থাকায় এবং বোর্ডের সাথে এ নিয়ে বনিবনা না হওয়ায় ২৬ ফেব্রুয়ারি পদত্যাগের ঘোষণা দেন এই বিশ্বকাপজয়ী পেসার।
এরপর ভাসের এই সিদ্ধান্তকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছিল এসএলসি। ধারণা করা হচ্ছিল, এসএলসি আর ভাসের সম্পর্কের ফাটল বুঝি আর কখনোই ঠিক হবে না। কিন্তু শুক্রবার (২৬ মার্চ) সংস্থাটি নিশ্চিত করেছে, ভাস তার দায়িত্বে ফেরার ব্যাপারে রাজি হয়েছেন।
এসএলসি জানায়, 'ম্যানেজমেন্ট ও ভাসের মধ্যে আলোচনা হয়েছে। যেসব কারণে তিনি পদত্যাগ করেছিলেন তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আইকনিক ক্রিকেটার হিসেবে এসএলসির প্রতি ভাসের মূল্যবান কার্যক্রম সম্পর্কে বোর্ড অবগত এবং ভবিষ্যৎ দিনগুলোর জন্য তাকে শুভকামনা জানাচ্ছে।'
২০১৯ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন ডেভিড সাকের। এতদিন শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের নিয়ে অনুশীলনও করেন এই কোচ। তবে হুট করেই এই দায়িত্ব থেকে পদত্যাগ করেন সাকের। মূলত পারিবারিক কারণে শ্রীলঙ্কা দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়েন তিনি। ডেভিড সাকেরের পদত্যাগ পত্র জমা পাওয়ার পরই দেশটির সাবেক ফাস্ট বোলার চামিন্ডা ভাসকে লঙ্কানদের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড।